Leviticus 8:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা হারুন ও তাঁর পুত্রদেরকে বললেন, তোমরা জমায়েত-তাঁবুর দ্বারে কোরবানীর গোশ্ত সিদ্ধ কর এবং “হারুন ও তাঁর পুত্ররা তা ভোজন করবেন,” আমার এই হুকুম অনুসারে তোমরা সেই স্থানে তা এবং অভিষেক-কোরবানীর ডালিতে স্থিত রুটি ভোজন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে হারোণ ও তার ছেলেদের মোশি বললেন, “সমাগম তাঁবুর প্রবেশদ্বারে তোমরা মাংস রান্না করো ও অভিষেক নৈবেদ্যগুলির ঝুড়ি থেকে রুটি নিয়ে মাংস দিয়ে ভোজন করো: ‘যেমন আমি বললাম, হারোণ ও তার ছেলেরা সবাই সেরকমই করুক।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি হারোণ ও তাঁহার পুত্রগণকে কহিলেন, তোমরা সমাগম-তাম্বুর দ্বারে [বলির] মাংস সিদ্ধ কর; এবং “হারোণ ও তাঁহার পুত্রগণ তাহা ভোজন করিবেন,” আমার এই আজ্ঞানুসারে তোমরা সেই স্থানে তাহা এবং হস্তপূরণার্থক ডালিতে স্থিত রুটী ভোজন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি হারোণ ও তাঁহার পুত্রগণকে কহিলেন, তোমরা সমাগম-তাম্বুর দ্বারে [বলির] মাংস সিদ্ধ কর, এবং “হারোণ ও তাঁহার পুত্রগণ তাহা ভোজন করিবেন,” আমার এই আজ্ঞা অনুসারে তোমরা সেই স্থানে তাহা এবং হস্তপূরণার্থক ডালিতে স্থিত রুটি ভোজন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি তারপর হারোণ ও তাঁর ছেলেদের বললেন, “তোমরা মিলন-তাম্বুর দরজার কাছে এই মাংস সিদ্ধ কর এবং সেখানেই বহাল-অনুষ্ঠানের টুকরির রুটি দিয়ে তা খাও, কারণ আমি এই আদেশ দিয়েছিলাম যে, তোমার ও তোমার ছেলেদের তা খেতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা তারপর হারুন ও তাঁর ছেলেদের বললেন, “তোমরা মিলন-তাম্বুর দরজার কাছে এই গোশ্ত সিদ্ধ কর এবং সেখানেই বহাল-অনুষ্ঠানের টুকরির রুটি দিয়ে তা খাও, কারণ আমি এই হুকুম দিয়েছিলাম যে, তোমার ও তোমার ছেলেদের তা খেতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ ও তাঁর পুত্রদের মোশি বললেন, সম্মিলন শিবিরের দ্বারে তোমরা বলির পশুর মাংস রান্না কর এবং সেখানে বসে পুরোহিত বরণের নৈবেদ্য থেকে রুটি নিয়ে সেই মাংসের সঙ্গে ভোজন কর। হারোণ ও তার পুত্রেরা তা ভোজন করবে। প্রভু পরমেশ্বরের এই নির্দেশ অনুযায়ী তোমরা এই কাজ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মোশি হারোণ ও তার পুত্রদের জিজ্ঞাসা করল, “আমার আদেশ তোমাদের মনে পড়ে তো? আমি বলেছিলাম, ‘হারোণ এবং তার পুত্ররা এই সমস্ত জিনিস অবশ্যই আহার করবে|’ সুতরাং যাজক নির্বাচনের অনুষ্ঠান থেকে রুটির ঝুড়ি আর মাংস নিয়ে নিও| সমাগম তাঁবুর প্রবেশ মুখে মাংসটাকে সিদ্ধ করো| সেই খানেই মাংস আর রুটি খেও| আমি যা বলছি সেইমতো এটা করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি হারোণ ও তাঁর ছেলেদেরকে বললেন, “তোমরা সমাগম তাঁবুর প্রবেশ দরজায় মাংস সিদ্ধ কর এবং হারোণ ও তাঁর ছেলেরা তা খাবেন, আমার এই আদেশ অনুসারে তোমরা সেই জায়গায় তা এবং উত্সর্গের ঝুড়িতে অবস্থিত রুটি খাও।