Leviticus 8:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা সাত দিন, অর্থাৎ তোমাদের অভিষেকের সমাপ্তি দিন পর্যন্ত, জমায়েত-তাঁবুর দরজা থেকে বের হয়ো না; কারণ তিনি সাত দিন তোমাদের অভিষেক করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাত দিনের জন্য সমাগম তাঁবুর প্রবেশদ্বার ছেড়ে যেয়ো না, যতদিন না তোমাদের অভিষেকের দিনগুলি সম্পূর্ণ হয়, কেননা তোমাদের অভিষেক সাত দিন স্থায়ী হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা সাত দিন, অর্থাৎ তোমাদের হস্তপূরণের সমাপ্তিদিন পর্য্যন্ত, সমাগম-তাম্বুর দ্বার হইতে বাহির হইও না; কারণ তিনি সাত দিন তোমাদের হস্তপূরণ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা সাত দিন, অর্থাৎ তোমাদের হস্তপূরণের সমাপ্তিদিন পর্যন্ত, সমাগম-তাম্বুর দ্বার হইতে বাহির হইও না; কারণ তিনি সাত দিন তোমাদের হস্তপূরণ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের এই বহাল-অনুষ্ঠান সাত দিন ধরে চলবে। সেইজন্য এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এই সাত দিন তোমরা মিলন-তাম্বুর দরজার বাইরে যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের এই বহাল-অনুষ্ঠান সাত দিন ধরে চলবে। সেইজন্য এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এই সাত দিন তোমরা মিলন-তাম্বুর দরজার বাইরে যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা সম্মিলন শিবিরের দ্বার ছেড়ে সাতদিন, অর্থাৎ পুরোহিত বরণের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাবে না, কারণ পৌরোহিত্যের পদে তোমাদের বরণ করতে সাতদিন সময় লাগবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক নির্বাচনের অনুষ্ঠান চলবে সাতদিন ধরে| সেই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তোমরা অবশ্যই সমাগম তাঁবুর প্রবেশ পথ ছাড়বে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা সাত দিন, অর্থাৎ তোমাদের উত্সর্গের শেষ দিন পর্যন্ত, সমাগম তাঁবুর দরজা থেকে বের হয়ো না; কারণ তিনি সাত দিন তোমাদের পবিত্র করবেন।