Leviticus 8:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আজ যে রকম করা হয়েছে, তোমাদের কাফ্‌ফারার জন্য সেই রকম করার হুকুম মাবুদ দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর আদেশানুসারে আজ সেই কাজ করা হল, যেন তোমাদের জন্য প্রায়শ্চিত্ত সাধিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অদ্য যেরূপ করা গিয়াছে, তোমাদের নিমিত্তে প্রায়শ্চিত্ত করণার্থে তদ্রূপ করিবার আজ্ঞা সদাপ্রভু দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অদ্য যে রকম করা গিয়াছে, তোমাদের নিমিত্তে প্রায়শ্চিত্ত করণার্থে তদ্রূপ করিবার আজ্ঞা সদাপ্রভু দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আজকে যা করা হল তা সদাপ্রভুর আদেশেই তোমাদের পাপ ঢাকা দেবার ব্যবস্থা হিসাবে করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আজকে যা করা হল তা মাবুদের হুকুমেই তোমাদের গুনাহ্‌ ঢাকা দেবার ব্যবস্থা হিসাবে করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের প্রায়শ্চিত্ত ও শুচিকরণের জন্য আজকের এই অনুষ্টানের নির্দেশ প্রভু পরমেশ্বরই দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আজ যা করা হল, প্রভু সেইসব করতেই আজ্ঞা দিয়েছেন| তোমাদের শুচি করতেই তিনি এই সব আজ্ঞা দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আজ যেমন করা গিয়েছে, তোমাদের জন্যে প্রায়শ্চিত্ত করার জন্যে সেরকম করার আদেশ সদাপ্রভু দিয়েছেন।