Leviticus 8:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যেন মারা না পড়, এজন্য সাতদিন পর্যন্ত দিনরাত জমায়েত-তাঁবুর দ্বারে থাকবে এবং মাবুদ তোমাদের যে দায়িত্ব দিয়েছেন তা পালন করবে; কেননা আমি এরকম হুকুম পেয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমাগম তাঁবুর প্রবেশদ্বারে দিনরাত সাত দিন অবধি তোমরা অবশ্যই থেকো, এবং সদাপ্রভুর চাহিদা অনুযায়ী কাজ করো; তাহলে তোমরা মরবে না; কেননা আমাকে এই আদেশ করা হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যেন মারা না পড়, এই জন্য সাত দিন পর্য্যন্ত সমাগম-তাম্বুর দ্বারে দিবারাত্র থাকিবে; এবং সদাপ্রভুর রক্ষণীয় রক্ষা করিবে; কেননা আমি এইরূপ আজ্ঞা পাইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যেন মারা না পড়, এই জন্য সাত দিন পর্যন্ত সমাগম-তাম্বুর দ্বারে দিবারাত্র থাকিবে, এবং সদাপ্রভুর রক্ষণীয় রক্ষা করিবে; কেননা আমি এইরূপ আজ্ঞা পাইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যাতে মারা না পড় সেইজন্য আজ থেকে সাত দিন পর্যন্ত তোমরা দিনরাত মিলন-তাম্বুর ভিতরে থাকবে এবং সদাপ্রভুর চাহিদা অনুসারে কাজ করবে। আমি এই আদেশই পেয়েছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যাতে মারা না পড় সেইজন্য আজ থেকে সাত দিন পর্যন্ত তোমরা দিনরাত মিলন-তাম্বুর ভিতরে থাকবে এবং মাবুদের চাহিদা অনুসারে কাজ করবে। আমি এই হুকুমই পেয়েছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাতদিন পর্যন্ত তোমরা দিনরাত সম্মিলন শিবিরের দ্বারে থাকবে এবং প্রভু পরমেশ্বর তোমাদের যে দায়িত্ব দিয়েছেন তা পালন করবে, অন্যথায় তোমাদের মৃত্যু অবধারিত। প্রভু পরমেশ্বরের কাছ থেকে, এই নির্দেশই আমি পেয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অবশ্যই সমাগম তাঁবুর প্রবেশ মুখে সাতদিন ধরে দিনরাত থাকবে| যদি তোমরা প্রভুর আজ্ঞা না মানো তাহলে তোমরা মারা যাবে| প্রভু আমাকে এইসব আজ্ঞা দিয়েছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যেন মারা না পড়, এই জন্য সাত দিন পর্যন্ত সমাগম তাঁবুর দরজায় দিন রাত থাকবে এবং সদাপ্রভুর রক্ষণীয় রক্ষা করবে; কারণ আমি এরকম আদেশ পেয়েছি।”