Leviticus 8:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মূসা মাবুদের হুকুম অনুসারে সমস্ত কাজ করলেন এবং জমায়েত-তাঁবুর দরজার কাছে সমস্ত মণ্ডলী জমায়েত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর আদেশমতো মোশি কাজ করলেন ও সমাগম তাঁবুর প্রবেশদ্বারে জনমণ্ডলী সমবেত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে মোশি সদাপ্রভুর আজ্ঞানুসারে সেইরূপ করিলেন; এবং সমাগম-তাম্বুর দ্বারসমীপে মণ্ডলী সমবেত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে মোশি সদাপ্রভুর আজ্ঞা অনুসারে সেইরূপ করিলেন, এবং সমাগম-তাম্বুর দ্বারসমীপে মণ্ডলী সমবেত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর আদেশ মতই মোশি সব কিছু করলেন। মিলন-তাম্বুর দরজার কাছে সমস্ত ইস্রায়েলীয়েরা এসে জড়ো হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের হুকুম মতই মূসা সব কিছু করলেন। মিলন-তাম্বুর দরজার কাছে সমস্ত বনি-ইসরাইলরা এসে জমায়েত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশ মতই কাজ করলেন। সম্মিলন শিবিরের দ্বারদেশে জনতা সমবেত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর আদেশ মতই মোশি সব কাজ করল| লোকরা সমাগম তাঁবুর প্রবেশ মুখে একসঙ্গে দেখা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে মোশি সদাপ্রভুর আদেশ অনুসারে সেরকম করলেন এবং সমাগম তাঁবুর প্রবেশ দরজার সামনে মণ্ডলী জড়ো হল।