Leviticus 8:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা হারুন ও তাঁর পুত্রদেরকে কাছে এনে গোসল করালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে হারোণ ও তাঁর ছেলেদের মোশি সামনে আনলেন ও জল দিয়ে তাদের ধুয়ে দিলেন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি হারোণ ও তাঁহার পুত্রগণকে নিকটে আনিয়া জলে স্নান করাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি হারোণ ও তাঁহার পুত্রগণকে নিকটে আনিয়া জলে স্নান করাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা বলে তিনি হারোণ ও তাঁর ছেলেদের সামনে নিয়ে এসে জল দিয়ে তাঁদের স্নান করালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা বলে তিনি হারুন ও তাঁর ছেলেদের সামনে নিয়ে এসে পানি দিয়ে তাঁদের গোসল করালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি হারোণ ও তাঁর পুত্রদের এনে স্নান করালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মোশি হারোণ ও তার পুত্রদের নিয়ে এল| জল দিয়ে সে তাদের ধৌত করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি হারোণ ও তাঁর ছেলেদেরকে কাছে এনে জলে স্নান করালেন।