Leviticus 9:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অষ্টম দিনে মূসা হারুন ও তাঁর পুত্রদেরকে এবং ইসরাইলের প্রাচীন লোকদেরকে ডাকলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অষ্টম দিনে হারোণ, তাঁর সব ছেলেদের ও ইস্রায়েলের প্রাচীনবর্গকে মোশি ডাকলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অষ্টম দিনে মোশি হারোণ ও তাঁহার পুত্রগণকে এবং ইস্রায়েলের প্রাচীনবর্গকে ডাকিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অষ্টম দিনে মোশি হারোণ ও তাঁহার পুত্রগণকে, এবং ইস্রায়েলের প্রাচীনবর্গকে ডাকিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বহাল-অনুষ্ঠানের আট দিনের দিন হারোণ ও তাঁর ছেলেদের এবং ইস্রায়েলীয় বৃদ্ধ নেতাদের মোশি ডেকে পাঠালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বহাল-অনুষ্ঠানের আট দিনের দিন হারুন ও তাঁর ছেলেদের এবং ইসরাইলীয় বৃদ্ধ নেতাদের মূসা ডেকে পাঠালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অভিষেকের সমস্ত কাজ সমাধা হলে পর অষ্টম দিনে মোশি হারোণ ও তাঁর পুত্রদের এবং ইসরায়েলীদের প্রবীণ নেতাদের ডাকলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আট দিনের দিন মোশি হারোণ ও তার পুত্রদের এবং সেই সাথে ইস্রায়েলের প্রবীণদেরও ডাকল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অষ্টম দিনের মোশি হারোণ ও তাঁর ছেলেদেরকে এবং ইস্রায়েলের প্রাচীনদেরকে ডাকলেন।