Leviticus 9:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গুনাহ্‌-কোরবানীর চর্বি, বৃক্ক ও কলিজার উপরিভাগের অংশগুলো কোরবানগাহ্‌র উপরে পুড়িয়ে দিলেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাপার্থক বলি থেকে মেদ, দুটো কিডনি ও যকৃতের পর্দা নিয়ে তিনি বেদিতে সেগুলি পোড়ালেন, যেমন মোশিকে সদাপ্রভু আদেশ দিয়েছিলেন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পাপার্থক বলির মেদ, মেটিয়া ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক বেদির উপরে দগ্ধ করিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পাপার্থক বলির মেদ, মেটিয়া ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক বেদির উপরে দগ্ধ করিলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশিকে সদাপ্রভু যে আদেশ দিয়েছিলেন সেইমতই হারোণ সেই পাপ-উৎসর্গের বাছুরের চর্বি, বৃক্ক দু’টি এবং মেটের উপরের অংশ বেদীর উপরে পুড়িয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসাকে মাবুদ যে হুকুম দিয়েছিলেন সেইমতই হারুন সেই গুনাহের কোরবানীর বাছুরের চর্বি, কিড্‌নি দু’টি এবং কলিজার উপরের অংশ কোরবানগাহের উপরে পুড়িয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি সেই প্রায়শ্চিত্ত বলির মেদ, বৃক্ক এবং যকৃতের ঊর্ধ্বাংশ বেদীর আগুনে আহুতি দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাপমোচনের নৈবেদ্য থেকে হারোণ নিল চর্বি, বৃক্কগুলো এবং যকৃতের চর্বি অংশটা। প্রভু যেমন যেমন মোশিকে আজ্ঞা করেছিলেন সেইভাবে সে ঐ জিনিসগুলো বেদীর ওপর পোড়ালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পাপের জন্য বলির মেদ, মেটিয়া ও যকৃতের ওপরের অংশ ফুসফুস বেদির উপরে পোড়ালেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়েছিলেন।