Leviticus 9:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি পোড়ানো-কোরবানী করলেন এবং হারুনের পুত্ররা তাঁর কাছে তার রক্ত আনলে তিনি কোরবানগাহ্‌র উপরে চারদিকে তা ছিটিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি হোমবলি বধ করলেন, তার ছেলেরা রক্ত এগিয়ে দিল এবং তিনি বেদির উপরে চারপাশে রক্ত ছিটালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি হোমার্থক বলি হনন করিলেন এবং হারোণের পুত্রগণ তাঁহার নিকটে তাহার রক্ত আনিলে তিনি বেদির উপরে চারিদিকে তাহা প্রক্ষেপ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি হোমার্থক বলি হনন করিলেন, এবং হারোণের পুত্রগণ তাঁহার নিকটে তাহার রক্ত আনিলে তিনি বেদির উপরে চারিদিকে তাহা প্রক্ষেপ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর হারোণ পোড়ানো-উৎসর্গের ভেড়াটা কাটলেন। তাঁর ছেলেরা তার রক্ত এনে তাঁর হাতে দিলেন আর তিনি তা বেদীর চারপাশের গায়ে ছিটিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর হারুন পোড়ানো-কোরবানীর ভেড়াটা জবাই করলেন। তাঁর ছেলেরা তার রক্ত এনে তাঁর হাতে দিলেন আর তিনি তা কোরবানগাহের চারপাশের গায়ে ছিটিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে তিনি হোমবলির পশুটিকে হনন করলেন, হারোণের পুত্রেরা তার রক্ত তাঁর কাছে নিয়ে এলে তিনি বেদীর পায়ার চারদিকে সেচন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে হোমবলির জন্য হারোণ জন্তুটিকে হত্যা করে টুকরো টুকরো করে কাটল| হারোণের পুত্ররা হারোণের কাছে রক্ত নিয়ে এলে হারোণ সেই রক্ত বেদীর চারপাশে ছিটিয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি হোমের জন্য বলি হত্যা করলেন এবং হারোণের ছেলেরা তাঁর কাছে তার রক্ত আনলে তিনি বেদির চারিদিকে তা ছিটিয়ে দিলেন।