Leviticus 9:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা পোড়ানো-কোরবানীর মাংসের খণ্ডগুলো ও মাথা তাঁর কাছে আনলেন ও তিনি সেসব কোরবানগাহ্‌র উপরে পুড়িয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ছেলেরা খণ্ড খণ্ড করে হোমবলি মাথা সমেত হারোণের হাতে দিল এবং হারোণ সেগুলি বেদিতে পোড়ালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহার হোমবলির মাংসখণ্ড সকল ও মস্তক তাঁহার নিকটে আনিলেন; ও তিনি সেই সকল বেদির উপরে দগ্ধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা হোমবলির মাংসখণ্ড সকল ও মস্তক তাঁহার নিকটে আনিলেন; এবং তিনি সেই সকল বেদির উপরে দগ্ধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা পোড়ানো-উৎসর্গের ভেড়াটার মাথা এবং মাংসের খণ্ডগুলো এক এক করে হারোণের হাতে দিলেন আর হারোণ সেগুলো বেদীর উপরে পুড়িয়ে ফেললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা পোড়ানো-কোরবানীর ভেড়াটার মাথা এবং গোশ্‌তের টুকরাগুলো এক এক করে হারুনের হাতে দিলেন আর হারুন সেগুলো কোরবানগাহের উপরে পুড়িয়ে ফেললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে তাঁরা হোম বলির মাংসখণ্ডগুলি ও মুণ্ডটি হারোণের কাছে আনলেন, আর তিনি সেগুলি বেদীর আগুনে আহুতি দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণের পুত্ররা হারোণকে হোমবলির টুকরোগুলো আর মাথাটা দিলে সে সেগুলো বেদীর ওপর পোড়াল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা হোমবলির মাংসের টুকরো ও মাথা সব তাঁর কাছে আনলেন; তিনি সেই সব বেদির ওপরে পোড়ালেন।