Leviticus 9:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তার অন্ত্রগুলো ও পাগুলো ধুয়ে নিয়ে কোরবানগাহে পোড়ানো-কোরবানীর উপরে পুড়িয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি অন্ত্র ও পাগুলি ধুয়ে দিলেন ও বেদিতে হোমবলির উপরে সেগুলি পোড়ালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহার অন্ত্র ও পদ ধৌত করিয়া বেদিতে হোমবলির উপরে দগ্ধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহার অন্ত্র ও পদ ধৌত করিয়া বেদিতে হোমবলির উপরে দগ্ধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভেড়াটার পেটের ভিতরের অংশ ও পা তিনি ধুয়ে নিয়ে বেদীর উপরকার পোড়ানো-উৎসর্গের উপরে রেখে সেগুলো পুড়িয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভেড়াটার পেটের ভিতরের অংশ ও পা তিনি ধুয়ে নিয়ে কোরবানগাহের উপরকার পোড়ানো-কোরবানীর উপরে রেখে সেগুলো পুড়িয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সেই বলির অন্ত্র ও পা-গুলি ধুয়ে বেদীর উপরে হোমানলে আহুতি দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হোমবলির ভিতরের অংশগুলো আর পাগুলিও ধুয়ে ফেলে সেইসব বেদীর ওপর পোড়াল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তার অন্ত্র ও পা ধুয়ে বেদিতে হোমবলির ওপরে পোড়ালেন।