Leviticus 9:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি লোকদের উপহার কাছে আনলেন এবং লোকদের জন্য গুনাহ্‌-কোরবানীর ছাগল নিয়ে প্রথমটির মত জবেহ্‌ করে গুনাহ্‌-কোরবানী করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে হারোণ উপহার আনলেন, যা লোকদের জন্য ছিল। লোকদের পাপার্থক বলিদানের জন্য তিনি ছাগল নিলেন, সেটি বধ করলেন এবং পাপার্থক বলিরূপে উপহার দিলেন, যেমন প্রথম উপহার দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি লোকদের উপহার নিকটে আনিলেন, এবং লোকদের জন্য পাপার্থক বলির ছাগ লইয়া প্রথমটীর ন্যায় হনন করিয়া পাপের জন্য উৎসর্গ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি লোকদের উপহার নিকটে আনিলেন, এবং লোকদের জন্য পাপার্থক বলির ছাগ লইয়া প্রথমটির ন্যায় হনন করিয়া পাপের জন্য উৎসর্গ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হারোণ তারপর লোকদের উৎসর্গের পশুগুলো আনলেন। তিনি লোকদের পাপ-উৎসর্গের ছাগলটা নিয়ে কাটলেন এবং আগের মত করে এটা দিয়েও পাপ-উৎসর্গের অনুষ্ঠান করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হারুন তারপর লোকদের কোরবানীর পশুগুলো আনলেন। তিনি লোকদের গুনাহের কোরবানীর ছাগলটা নিয়ে জবাই করলেন এবং আগের মত করে এটা দিয়েও গুনাহের কোরবানী দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর তিনি জনতার নিবেদিত যজ্ঞ সামগ্রী উপস্থিত করলেন এবং জনতার জন্য নির্দিষ্ট প্রায়শ্চিত্ত বলির ছাগটি নিয়ে প্রথমটির মত হনন করে পাপস্খালনের উদ্দেশ্যে উৎসর্গ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর হারোণ লোকদের নৈবেদ্যগুলি আনল| সে লোকদের পাপের জন্য নৈবেদ্য হিসেবে ছাগলটিকে হত্যা করে প্রথমটার মতই এটিকে নিবেদন করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি লোকদের উপহার কাছে আনলেন এবং লোকদের জন্য পাপের বলির ছাগল নিয়ে প্রথমটার মত হত্যা করে পাপের জন্য উৎসর্গ করলেন।