Leviticus 9:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শস্য-উৎসর্গ এনে তার এক মুষ্টি নিয়ে কোরবানগাহ্র উপরে পুড়িয়ে দিলেন। এছাড়া, তিনি প্রাতঃকালীন পোড়ানো-কোরবানী করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি শস্য-নৈবেদ্যও আনলেন, ওই নৈবেদ্য থেকে এক মুঠি নিলেন এবং বেদিতে তা পোড়ালেন, যা প্রাতঃকালীন হোমবলির অতিরিক্ত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভক্ষ্য-নৈবেদ্য আনিয়া তাহার এক মুষ্টি লইয়া বেদির উপরে দগ্ধ করিলেন। ইহা ছাড়া তিনি প্রাতঃকালীয় হোমবলি দান করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভক্ষ্য-নৈবেদ্য আনিয়া তাহার এক মুষ্টি লইয়া বেদির উপরে দগ্ধ করিলেন। ইহা ছাড়া তিনি প্রাতঃকালীন হোমবলি দান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সকালবেলার পোড়ানো-উৎসর্গ ছাড়াও শস্য-উৎসর্গের জন্য আনা জিনিস থেকে তিনি এক মুঠো তুলে নিয়ে বেদীর উপরে পুড়িয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সকালবেলার পোড়ানো-কোরবানী ছাড়াও শস্য-কোরবানীর জন্য আনা জিনিস থেকে তিনি এক মুঠো তুলে নিয়ে কোরবানগাহের উপরে পুড়িয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করে তিনি তা থেকে একমুঠো নিয়ে বেদীর আগুনে আহুতি দিলেন। এ ছাড়াও তিনি প্রাতঃকালীন হোমবলি উৎসর্গ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বেদীর কাছে শস্য নৈবেদ্য নিয়ে এসে সে এক মুঠো শস্য নিল এবং তা রোজ সকালে বেদীর ওপর যে বলি দেওয়া হত তার সাথে সাথে নিবেদন করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ভক্ষ্য-নৈবেদ্য এনে তার এক মুঠো নিয়ে বেদির ওপরে পোড়ালেন। এছাড়া তিনি সকালের হোমবলি দান করলেন।