Leviticus 9:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি লোকদের জন্য মঙ্গল-কোরবানী ঐ ষাঁড় ও ভেড়া জবেহ্ করলেন এবং হারুনের পুত্ররা তাঁর কাছে তার রক্ত আনলে তিনি কোরবানগাহ্র উপরে চারদিকে তা ছিটিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকদের পক্ষে মঙ্গলার্থক বলিরূপে ষাঁড় ও মেষ তিনি বধ করলেন। তাঁর ছেলেরা তাঁর হাতে রক্ত জোগান দিল এবং তিনি বেদির উপরে চারপাশে রক্ত ছিটালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি লোকদের জন্য মঙ্গলার্থক বলি ঐ বৃষ ও মেষ হনন করিলেন, এবং হারোণের পুত্রগণ তাঁহার নিকটে তাহার রক্ত আনিলে তিনি বেদির উপরে চারিদিকে তারা প্রক্ষেপ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি লোকদের জন্য মঙ্গলার্থক বলি ঐ বৃষ ও মেষ হনন করিলেন, এবং হারোণের পুত্রগণ তাঁহার নিকটে তাহার রক্ত আনিলে তিনি বেদির উপরে চারিদিকে তাহা প্রক্ষেপ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি লোকদের যোগাযোগ-উৎসর্গের গরু ও ভেড়াটা কাটলেন। তাঁর ছেলেরা সেগুলোর রক্ত এনে তাঁর হাতে দিলেন আর তিনি তা বেদীর চারপাশের গায়ে ছিটিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি লোকদের যোগাযোগ-কোরবানীর গরু ও ভেড়াটা জবাই করলেন। তাঁর ছেলেরা সেগুলোর রক্ত এনে তাঁর হাতে দিলেন আর তিনি তা কোরবানগাহের চারপাশের গায়ে ছিটিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি জনমণ্ডলীর জন্য শান্তি স্বস্ত্যয়ন বলির বৃষ ও মেষ হনন করলেন। হারোণের পুত্রেরা বলির রক্ত তাঁর কাছে নিয়ে এলে তিনি সেই রক্ত বেদীর গায়ে চারদিকে সেচন করে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে ষাঁড় এবং পুরুষ মেষটিকেও হত্যা করল| এসব হল লোকদের মঙ্গল নৈবেদ্য| হারোণের পুত্ররা হারোণের কাছে রক্ত আনলে সে এই রক্ত বেদীর চারপাশে ছড়িয়ে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি লোকদের মঙ্গলের জন্য বলি ঐ ষাঁড় ও ভেড়া হত্যা করলেন এবং হারোণের ছেলেরা তাঁর কাছে তার রক্ত আনলে তিনি বেদির ওপরে চারিদিকে তা ছিটিয়ে দিলেন।