Leviticus 9:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ষাঁড়ের চর্বি ও ভেড়ার লেজ এবং অন্ত্রগুলোর ও বৃক্কের উপরিভাগের চর্বি ও কলিজার উপরিভাগের অংশগুলো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ষাঁড় ও মেষের মেদের অংশ, মেদযুক্ত লেজ, মেদের স্তর, দুটি কিডনি ও যকৃতের পর্দা,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে বৃষের মেদ ও মেষের লাঙ্গুল এবং অন্ত্রের ও মেটিয়ার উপরিস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে বৃষের মেদ ও মেষের লেজ এবং অন্ত্রের ও মেটিয়ার উপরিস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সেই গরু ও ভেড়ার সমস্ত চর্বি, অর্থাৎ চর্বিভরা লেজ, পেটের ভিতরের চর্বি, বৃক্ক দু’টি এবং মেটের উপরের অংশ তাঁরা বুকের মাংসের উপরে রাখলেন, আর হারোণ সেই চর্বিগুলো নিয়ে বেদীর উপরে পুড়িয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সেই গরু ও ভেড়ার সমস্ত চর্বি, অর্থাৎ চর্বিভরা লেজ, পেটের ভিতরের চর্বি, কিড্‌নি দু’টি এবং কলিজার উপরের অংশ তাঁরা বুকের গোশ্‌তের উপরে রাখলেন, আর হারুন সেই চর্বিগুলো নিয়ে কোরবানগাহের উপরে পুড়িয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে সেই বৃষ ও মেষের মেদ, লাঙুল, পাকস্থলী ও বৃক্কের মেদ, যকৃতের ঊর্ধ্বাংশ প্রভৃতির সমস্ত মেদ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা ষাঁড় আর মেষের চর্বি, লেজের চর্বি, ভিতরের অংশে ঢাকা দেওয়া চর্বি, বৃক্কগুলি এবং যকৃতের চর্বি অংশ আনল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ষাঁড়ের মেদ ও ভেড়ার লাঙ্গূল এবং অন্ত্রের ও মেটিয়ার উপরিস্থ মেদ ও যকৃতের ওপরের ভাগ ফুসফুস,