Leviticus 9:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি হারুনকে বললেন, তুমি গুনাহ্‌-কোরবানীর জন্য নিখুঁত একটি বাচ্চা ষাঁড় ও পোড়ানো-কোরবানীর জন্য নিখুঁত একটি ভেড়া নিয়ে মাবুদের সম্মুখে উপস্থিত কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি হারোণকে বললেন, “তুমি পাপার্থক-নৈবেদ্যরূপে ত্রুটিহীন এক এঁড়ে বাছুর ও হোমবলিরূপে ত্রুটিহীন এক মেষ নাও এবং সদাপ্রভুর সামনে নিয়ে এসো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি হারোণকে কহিলেন, তুমি পাপার্থক বলির নিমিত্তে নির্দ্দোষ এক পুংগোবৎস, ও হোমবলির নিমিত্তে নির্দ্দোষ এক মেষ লইয়া সদাপ্রভুর সম্মুখে উপস্থিত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি হারোণকে কহিলেন, তুমি পাপার্থক বলির নিমিত্তে নির্দোষ একটি পুংগোবৎস, ও হোমবলির নিমিত্তে নির্দোষ একটি মেষ লইয়া সদাপ্রভুর সম্মুখে উপস্থিত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি হারোণকে বললেন, “তোমার পাপ-উৎসর্গের অনুষ্ঠানের জন্য তুমি একটা এঁড়ে বাছুর ও পোড়ানো-উৎসর্গের জন্য একটা ভেড়া এনে সদাপ্রভুর সামনে উপস্থিত কর। তাদের গায়ে যেন কোন খুঁত না থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি হারুনকে বললেন, “তোমার গুনাহের কোরবানীর জন্য তুমি একটা এঁড়ে বাছুর ও পোড়ানো-কোরবানীর জন্য একটা ভেড়া এনে মাবুদের সামনে উপস্থিত কর। তাদের গায়ে যেন কোন খুঁত না থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি হারোণকে বললেন, তুমি প্রয়শ্চিত্ত বলির জন্য নিখুঁত একটি বৃষ ও হোমবলির জন্য একটি মেষ প্রভু পরমেশ্বরের উদ্দেশে উপস্থিত কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি হারোণকে বলল, “একটা ষাঁড় এবং একটা পুরুষ মেষ নিয়ে এসো| এই জন্তুদের মধ্যে অবশ্যই যেন কোন খুঁত না থাকে| ষাঁড়টা হবে পাপ মোচনের নৈবেদ্য আর মেষটা হবে হোমবলির নৈবেদ্য| ঐসব জন্তুদের প্রভুর কাছে নিবেদন করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি হারোণকে বললেন, তুমি পাপের বলির জন্য নির্দোষ এক পুরুষ গরুর বাচ্চা ও হোমবলির জন্য নির্দোষ এক ভেড়া নিয়ে সদাপ্রভুর সামনে উপস্থিত কর।