Leviticus 9:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হারুন মাবুদের সম্মুখে বুকের গোশ্‌ত ও ডান ঊরু দোলনীয় উপহার হিসেবে দোলালেন; যেমন মূসা হুকুম দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর সামনে হারোণ বক্ষদুটি ও ডান জাং দোলনীয়-নৈবেদ্যরূপে দোলান, যেমন মোশি আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হারোণ সদাপ্রভুর সম্মুখে দুই বক্ষঃ ও দক্ষিণ জঙ্ঘা দোলনীয় নৈবেদ্যরূপে দোলাইলেন; যেমন মোশি আজ্ঞা দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হারোণ সদাপ্রভুর সম্মুখে দুই বক্ষ ও দক্ষিণ জঙ্ঘা দোলনীয় নৈবেদ্যরূপে দোলাইলেন; যেমন মোশি আজ্ঞা দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি তাঁকে যেমন আদেশ করেছিলেন সেইমতই তিনি দোলন-উৎসর্গ হিসাবে বুকের মাংস এবং ডানপাশের ঊরুটা নিয়ে সদাপ্রভুর সামনে দোলালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা তাঁকে যেমন হুকুম দিয়েছিলেন সেইমতই তিনি দোলন-কোরবানী হিসাবে বুকের গোশ্‌ত এবং ডানপাশের রানটা নিয়ে মাবুদের সামনে দোলালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ বলির পাঁজর ও ডান উরু নিয়ে বিশেষ অর্ঘ্যস্বরূপ প্রভু পরমেশ্বরের সম্মুখে আরতি করে নিবেদন করলেন। মোশি তাঁকে এই নির্দেশ দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণ মোশির আজ্ঞামতো বক্ষদেশগুলি এবং ডান উরু প্রভুর সামনে দোলনীয় নৈবেদ্য হিসাবে দোলাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হারোণ সদাপ্রভুর সামনে দুই বুক ও ডানদিকের উরু দোলনীয় নৈবেদ্যরূপে দোলালেন; যেমন মোশি আজ্ঞা দিয়েছিলেন।