Leviticus 9:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হারুন লোকদের দিকে তাঁর হাত বাড়িয়ে তাদেরকে দোয়া করলেন; আর তিনি গুনাহ্-কোরবানী, পোড়ানো-কোরবানীর ও মঙ্গল-কোরবানী করে নেমে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে লোকদের দিকে হারোণ তাঁর হাত তুলে ধরলেন ও তাদের আশীর্বাদ করলেন। পাপার্থক বলি, হোমবলি ও মঙ্গলার্থক বলিদান শেষ হওয়ার পরে হারোণ নিচে নামলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হারোণ লোকদের দিকে আপন হস্ত বিস্তার করিয়া তাহাদিগকে আশীর্ব্বাদ করিলেন; আর তিনি পাপার্থক বলি, হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিয়া নামিয়া আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হারোণ লোকদের দিকে আপন হস্ত বিস্তার করিয়া তাহাদিগকে আশীর্বাদ করিলেন; আর তিনি পাপার্থক বলি, হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিয়া নামিয়া আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর হারোণ লোকদের দিকে হাত বাড়িয়ে তাদের আশীর্বাদ করলেন। তিনি পাপ-উৎসর্গ, পোড়ানো-উৎসর্গ এবং যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান শেষ করে বেদী থেকে নেমে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর হারুন লোকদের দিকে হাত বাড়িয়ে তাদের দোয়া করলেন। তিনি গুনাহের কোরবানী, পোড়ানো-কোরবানী এবং যোগাযোগ-কোরবানী শেষ করে কোরবানগাহ্ থেকে নেমে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর হারোণ হাত তুলে জনতাকে আশীর্বাদ করলেন। তিনি প্রায়শ্চিত্ত বলি, হোমবলি ও শান্তি স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করার পর সেখান থেকে চলে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর লোকদের উদ্দেশ্যে তার হাত ওপরে তুলে তাদের আশীর্বাদ করল| পাপ মোচনের নৈবেদ্য, হোমবলি এবং মঙ্গল নৈবেদ্য শেষ করার পর হারোণ বেদী থেকে নেমে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হারোণ লোকদের দিকে নিজের হাত বাড়িয়ে তাদেরকে আশীর্বাদ করলেন; আর তিনি পাপের জন্য বলি, হোমবলি ও মঙ্গলের জন্য বলি উৎসর্গ করে নেমে এলেন।