Leviticus 9:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসা ও হারুন জমায়েত-তাঁবুতে প্রবেশ করলেন। পরে বের হয়ে লোকদেরকে দোয়া করলেন। তখন সমস্ত লোকের কাছে মাবুদের মহিমা প্রকাশ পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মোশি ও হারোণ সমাগম তাঁবুর মধ্যে গেলেন। শিবির থেকে বেরিয়ে এসে তাঁরা লোকদের আশীর্বাদ করলেন, এবং সব লোকের কাছে সদাপ্রভুর প্রতাপ আবির্ভূত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশি ও হারোণ সমাগম-তাম্বুতে প্রবেশ করিলেন, পরে বাহির হইয়া লোকদিগকে আশীর্ব্বাদ করিলেন; তখন সমস্ত লোকের কাছে সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশি ও হারোণ সমাগম-তাম্বুতে প্রবেশ করিলেন, পরে বাহির হইয়া লোকদিগকে আশীর্বাদ করিলেন; তখন সমস্ত লোকের নিকটে সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর মোশি ও হারোণ মিলন-তাম্বুর ভিতরে গেলেন। সেখান থেকে বের হয়ে এসে তাঁরা লোকদের আশীর্বাদ করলেন। তখন সমস্ত লোকের সামনে সদাপ্রভুর মহিমা দেখা দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মূসা ও হারুন মিলন-তাম্বুর ভিতরে গেলেন। সেখান থেকে বের হয়ে এসে তাঁরা লোকদের দোয়া করলেন। তখন সমস্ত লোকের সামনে মাবুদের মহিমা দেখা দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন মোশি ও হারোণ সম্মিলন শিবিরের মধ্যে প্রবেশ করলেন ও পরে সেখান থেকে বেরিয়ে এসে জনতাকে আশীর্বাদ করলেন। সমগ্র জনতার সমক্ষে তখন প্রভু পরমেশ্বরের মহিমা প্রকাশিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি এবং হারোণ সমাগম তাঁবুর ভিতরে এল| পরে তারা বাইরে এসে লোকদের আশীর্বাদ করল| তারপর প্রভুর মহিমা সমস্ত লোকের সামনে আবির্ভুত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি ও হারোণ সমাগম তাঁবুতে প্রবেশ করলেন, পরে বাইরে এসে লোকদেরকে আশীর্বাদ করলেন; তখন সব লোকের কাছে সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পেল।