Leviticus 9:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বনি-ইসরাইলকে বল, তোমরা মাবুদের সম্মুখে কোরবানীর জন্য গুনাহ্‌-কোরবানীর জন্য একটি ছাগল, পোড়ানো-কোরবানীর জন্য এক বছর বয়সের নিখুঁত একটি বাছুর ও একটি ভেড়ার বাচ্চা,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে ইস্রায়েলীদের তিনি বললেন, ‘পাপার্থক-নৈবেদ্যরূপে তোমরা একটি পাঁঠা ও হোমবলিরূপে একটি বাছুর, একটি মেষশাবক নাও; দুটিই যেন এক বর্ষীয় ও ত্রুটিমুক্ত হয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল-সন্তানগণকে বল, তোমরা সদাপ্রভুর সম্মুখে বলিদানার্থে পাপার্থক বলির নিমিত্তে এক ছাগ, হোমবলির নিমিত্তে একবর্ষীয় নির্দ্দোষ এক গোবৎস ও এক মেষবৎস,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল-সন্তানগণকে বল, তোমরা সদাপ্রভুর সম্মুখে বলিদানার্থে পাপার্থক বলির নিমিত্তে একটি ছাগ, হোমবলির নিমিত্তে একবর্ষীয় নির্দোষ এক গোবৎস ও একটি মেষবৎস,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি ইস্রায়েলীয়দের বল যেন তারা সদাপ্রভুর উদ্দেশে পাপ-উৎসর্গের জন্য একটা ছাগল, পোড়ানো-উৎসর্গের জন্য একটা বাছুর ও একটা ভেড়ার বাচ্চা এবং যোগাযোগ-উৎসর্গের জন্য একটা গরু ও একটা পুরুষ ভেড়া নিয়ে আসে। বাছুর আর ভেড়ার বাচ্চা দু’টাই যেন এক বছরের হয় আর তাদের গায়ে যেন কোন খুঁত না থাকে। এগুলোর সংগে তারা যেন তেল মিশানো শস্য-উৎসর্গের জিনিসও নিয়ে আসে। এই সব তাদের করতে হবে কারণ সদাপ্রভু আজকে তাদের সামনে উপস্থিত হবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি বনি-ইসরাইলদের বল যেন তারা মাবুদের উদ্দেশে গুনাহের কোরবানীর জন্য একটা ছাগল, পোড়ানো-কোরবানীর জন্য একটা বাছুর ও একটা ভেড়ার বাচ্চা এবং যোগাযোগ-কোরবানীর জন্য একটা গরু ও একটা পুরুষ ভেড়া নিয়ে আসে। বাছুর আর ভেড়ার বাচ্চা দু’টাই যেন এক বছরের হয় আর তাদের গায়ে যেন কোন খুঁত না থাকে। এগুলোর সংগে তারা যেন তেল মিশানো শস্য-কোরবানীর জিনিসও নিয়ে আসে। এই সব তাদের করতে হবে কারণ মাবুদ আজকে তাদের সামনে উপস্থিত হবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর ইসরায়েলীদের বল যেন তারা প্রায়শ্চিত্ত বলির জন্য একটি ছাগ, এক বছর বয়সের একটি গোবৎস এবং হোমবলির জন্য এক বছর বয়সের নিখুঁত একটি মেষশাবক ও
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকদের বলো, ‘পাপ মোচনের নৈবেদ্যর জন্য একটি পুরুষ ছাগল নাও এবং হোমবলির জন্য একটি বাছুর ও একটি মেষশাবক নাও| বাছুর ও ছাগ শিশু প্রত্যেকটির বয়স যেন এক বছর হয়| ঐ সমস্ত জন্তুদের মধ্যে অবশ্যই যেন কোন খুঁত না থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েল-সন্তানদেরকে বল, তোমরা সদাপ্রভুর সামনে বলি দেওয়ার জন্য পাপের বলির জন্য এক ছাগল, হোমবলির জন্য এক বছরের নির্দোষ এক গরুর বাছুর ও এক ভেড়ার বাচ্চা