Leviticus 9:4 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং মঙ্গল-কোরবানীর জন্য একটি ষাঁড় ও একটি ভেড়া এবং তেল মিশানো শস্য-উৎসর্গ নেবে; কেননা আজ মাবুদ তোমাদেরকে দর্শন দেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং মঙ্গলার্থক বলিদানের জন্য একটি ষাঁড় ও একটি মেষ এবং জলপাই তেলে মেশানো শস্য-নৈবেদ্য নেবে সদাপ্রভুর সামনে উৎসর্গ করার জন্য, কেননা আজ তোমাদের সামনে সদাপ্রভু আবির্ভূত হবেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং মঙ্গলার্থক বলির নিমিত্তে এক বৃষ ও এক মেষ, এবং তৈলমিশ্রিত ভক্ষ্য-নৈবেদ্য লইবে; কেননা অদ্য সদাপ্রভু তোমাদিগকে দর্শন দিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং মঙ্গলার্থক বলির জন্য একটি বৃষ ও একটি মেষ, এবং তৈলমিশ্রিত ভক্ষ্য-নৈবেদ্য লইবে; কেননা অদ্য সদাপ্রভু তোমাদিগকে দর্শন দিবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বস্ত্যয়ন বলির জন্য একটি বৃষ ও একটি মেষ এবং তেলের ময়ান দেওয়া ভক্ষ্য নৈবেদ্য নিয়ে আসে, কারণ প্রভু পরমেশ্বর আজ তোমাদের দর্শন দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটা ষাঁড় ও একটা পুরুষ মেষ মঙ্গল নৈবেদ্যর জন্য নাও| ঐসব জন্তু ছাড়াও তেল মেশানো শস্য নৈবেদ্য নেবে এবং এসব প্রভুর কাছে নিবেদন করবে, কারণ আজ প্রভু তোমাদের কাছে আবির্ভূত হবেন|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং মঙ্গলের বলির জন্য এক ষাঁড় ও এক ভেড়া এবং তেল মেশানো ভক্ষ্য-নৈবেদ্য নেবে; কারণ আজ সদাপ্রভু তোমাদেরকে দর্শন দেবেন।