Leviticus 9:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা মূসার হুকুম অনুসারে এসব জমায়েত-তাঁবুর সম্মুখে আনলো আর সমস্ত মণ্ডলী এগিয়ে এসে মাবুদের সম্মুখে দাঁড়ালো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশির আদেশানুসারে তারা এইসব সমাগম তাঁবুর সামনে আনল, এবং সমগ্র জনমণ্ডলী কাছে এল ও সদাপ্রভুর সামনে দাঁড়াল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা মোশির আজ্ঞানুসারে এই সকল সমাগম-তাম্বুর সম্মুখে আনিল, আর সমস্ত মণ্ডলী নিকটবর্ত্তী হইয়া সদাপ্রভুর সম্মুখে দাঁড়াইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা মোশির আজ্ঞা অনুসারে এই সকল সমাগম-তাম্বুর সম্মুখে আনিল, আর সমস্ত মণ্ডলী নিকটবর্তী হইয়া সদাপ্রভুর সম্মুখে দাঁড়াইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা মোশির আদেশ মত সমস্ত জিনিস মিলন-তাম্বুর সামনে নিয়ে আসল আর ইস্রায়েলীয়েরা সবাই গিয়ে সদাপ্রভুর সামনে দাঁড়াল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা মূসার হুকুম মত সমস্ত জিনিস মিলন-তাম্বুর সামনে নিয়ে আসল আর বনি-ইসরাইলরা সবাই গিয়ে মাবুদের সামনে দাঁড়াল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির নির্দেশ অনুযায়ী তারা উক্ত উপচার সমূহ সম্মিলন শিবিরের সম্মুখে নিয়ে এল এবং সমগ্র জনমণ্ডলী এগিয়ে এসে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে দাঁড়াল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং সমস্ত মানুষ সমাগম তাঁবুর কাছে এলো| মোশি যেমন আদেশ দিয়েছিল তারা সকলে সেই মত জিনিস আনলো| সমস্ত লোক প্রভুর সামনে দাঁড়াল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা মোশির আজ্ঞানুসারে এই সব সমাগম-তাঁবুর সামনে আনল, আর সব মণ্ডলী নিকটবর্ত্তী হয়ে সদাপ্রভুর সামনে দাঁড়াল।