Leviticus 9:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা বললেন, মাবুদ তোমাদেরকে এই কাজ করতে হুকুম করেছেন, এই কাজ করলে তোমাদের প্রতি মাবুদের মহিমা প্রকাশ পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মোশি বললেন, “সদাপ্রভু এই কাজ করতে তোমাদের আদেশ দিয়েছেন, যেন সদাপ্রভুর মহিমা তোমাদের প্রতি প্রদর্শিত হয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি কহিলেন, সদাপ্রভু তোমাদিগকে এই কর্ম্ম করিতে আজ্ঞা করিয়াছেন, ইহা করিলে তোমাদের প্রতি সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি কহিলেন, সদাপ্রভু তোমাদিগকে এই কর্ম করিতে আজ্ঞা করিয়াছেন, ইহা করিলে তোমাদের প্রতি সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি তখন তাদের বললেন, “সদাপ্রভুর মহিমা যাতে তোমাদের সামনে প্রকাশ পায় সেইজন্যই তিনি তোমাদের এই সব করবার আদেশ দিয়েছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা তখন তাদের বললেন, “মাবুদের মহিমা যাতে তোমাদের সামনে প্রকাশ পায় সেইজন্যই তিনি তোমাদের এই সব করবার হুকুম দিয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তখন বললেন, প্রভু পরমেশ্বরই তোমাদের এই সব কাজ করতে নির্দেশ দিয়েছেন, তাঁর মহিমা এখন তোমাদের কাছে প্রকাশিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি বলল, “প্রভুর আজ্ঞা মতই তোমরা এগুলি করবে আর তখন প্রভুর মহিমা তোমাদের কাছে প্রকাশিত হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি বললেন, সদাপ্রভু তোমাদেরকে এই কাজ করতে আজ্ঞা করেছেন, এটা করলে তোমাদের প্রতি সদাপ্রভু প্রতাপ প্রকাশ পাবে।