Leviticus 9:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা হারুনকে বললেন, তুমি কোরবানগাহ্র কাছে যাও, তোমার গুনাহ্-কোরবানী ও পোড়ানো-কোরবানী কর, তোমার ও লোকদের জন্য কাফ্ফারা কর; আর লোকদের উপহার নিবেদন করে তাদের জন্য কাফ্ফারা কর; যেমন মাবুদ হুকুম দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি হারোণকে বললেন, “তুমি বেদির নিকটবর্তী হও এবং তোমার পাপার্থক বলি ও তোমার হোমবলি উৎসর্গ করো এবং তোমার ও লোকদের পক্ষে প্রায়শ্চিত্ত করো; লোকদের জন্য উপহার নিবেদন করো এবং তাদের জন্য প্রায়শ্চিত্ত করো, যেমন সদাপ্রভু আজ্ঞা দিয়েছিলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি হারোণকে কহিলেন, তুমি বেদির নিকটে যাও, তোমার পাপার্থক ও হোমবলি উৎসর্গ কর, আপনার ও লোকদের জন্য প্রায়শ্চিত্ত কর; আর লোকদের উপহার নিবেদন করিয়া তাহাদের নিমিত্তে প্রায়শ্চিত্ত কর; যেমন সদাপ্রভু আজ্ঞা দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি হারোণকে কহিলেন, তুমি বেদির নিকটে যাও, তোমার পাপার্থক বলি ও হোমবলি উৎসর্গ কর, আপনার ও লোকদের জন্য প্রায়শ্চিত্ত কর; আর লোকদের উপহার নিবেদন করিয়া তাহাদের নিমিত্তে প্রায়শ্চিত্ত কর; যেমন সদাপ্রভু আজ্ঞা দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি হারোণকে বললেন, “তুমি বেদীর কাছে গিয়ে তোমার পাপ-উৎসর্গ ও পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করে তোমার নিজের ও সেই সংগে লোকদের পাপ ঢাকা দেবার ব্যবস্থা কর। এছাড়া লোকদের ঐ সব উৎসর্গের অনুষ্ঠান করেও তুমি তাদের পাপ ঢাকা দেবার ব্যবস্থা কর; সদাপ্রভু তা-ই আদেশ করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি হারুনকে বললেন, “তুমি কোরবানগাহের কাছে গিয়ে তোমার গুনাহের কোরবানী ও পোড়ানো-কোরবানী দিয়ে তোমার নিজের ও সেই সংগে লোকদের গুনাহ্ ঢাকা দেবার ব্যবস্থা কর। এছাড়া লোকদের ঐ সব কোরবানী দিয়েও তুমি তাদের গুনাহ্ ঢাকা দেবার ব্যবস্থা কর; মাবুদ তা-ই হুকুম দিয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি হারোণকে বললেন, তুমি বেদীর কাছে গিয়ে তোমার প্রায়শ্চিত্তের বলি ও হোমবলি উৎসর্গ করে নিজের ও জনতার জন্য প্রায়শ্চিত্ত কর। জনতা উৎসর্গের জন্য যে সামগ্রী এনেছে তা নিবেদন করে তাদের জন্য প্রায়শ্চিত্ত কর। প্রভু পরমেশ্বর এই নির্দেশই দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর মোশি হারোণকে বলল, “ইস্রায়েলেও প্রভুর আজ্ঞা মতো কাজগুলি করো| বেদীর কাছে ও এবং পাপ মোচনের নৈবেদ্য ও হোমবলির নৈবেদ্যগুলি নিবেদন করো, যাতে তুমি এবং তোমার লোকরা শুচি হও| লোকদের নৈবেদ্যগুলিও নাও এবং সেইসব পর্বগুলি পালন কর যেগুলি তাদের শুচি করে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি হারোণকে বললেন, তুমি বেদির কাছে যাও, তোমার পাপের জন্য বলি ও হোমবলি উৎসর্গ কর, নিজের ও লোকদের জন্য প্রায়শ্চিত্ত কর; আর লোকদের উপহার উত্সর্গ করে তাদের জন্য প্রায়শ্চিত্ত কর; যেমন সদাপ্রভু আজ্ঞা দিয়েছিলেন।