Leviticus 9:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে হারুন কোরবানগাহ্‌র কাছে গিয়ে নিজের জন্য গুনাহ্‌-কোরবানীর বাছুর জবেহ্‌ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং হারোণ বেদির কাছে এলেন ও নিজের পাপার্থক বলিরূপে এঁড়ে বাছুর বধ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে হারোণ বেদির নিকটে গিয়া আপনার জন্য পাপার্থক বলির গোবৎস হনন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে হারোণ বেদির নিকটে গিয়া আপনার জন্য পাপার্থক বলির গোবৎস হনন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে হারোণ বেদীর কাছে গিয়ে তাঁর নিজের পাপ-উৎসর্গের বাছুরটা কাটলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে হারুন কোরবানগাহের কাছে গিয়ে তাঁর নিজের গুনাহের কোরবানীর বাছুরটা জবাই করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন হারোণ বেদীর কাছে গিয়ে নিজের জন্য নির্দিষ্ট প্রায়শ্চিত্ত বলির গোবৎসটি হনন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইজন্য হারোণ বেদীর সামনে এসে পাপমোচনের নৈবেদ্যর জন্য ষাঁড়টাকে হত্যা করলো| এই পাপমোচনের নৈবেদ্য তার নিজেরই জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে হারোণ বেদির কাছে গিয়ে নিজের জন্য পাপের বলির জন্য গরুর বাচ্চা হত্যা করলেন।