Luke 1:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকেরা জাকারিয়ার অপেক্ষা করছিল এবং বায়তুল-মোকাদ্দসের মধ্যে তাঁর বিলম্ব হওয়াতে তারা আশ্চর্য জ্ঞান করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে সখরিয়ের জন্য অপেক্ষায় লোকেরা অবাক হয়ে ভাবছিল, তিনি মন্দিরে কেন এত দেরি করছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোক সকল সখরিয়ের অপেক্ষা করিতেছিল, এবং মন্দিরের মধ্যে তাঁহার বিলম্ব হওয়াতে তাহারা আশ্চর্য্য জ্ঞান করিতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এদিকে বাইরে লোকেরা সখরিয়র জন্য অপেক্ষা করছিল, তিনি এতক্ষণ পর্যন্ত মন্দিরের মধ্যে কি করছেন একথা ভেবে তারা অবাক হচ্ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এদিকে লোকেরা সখরিয়ের জন্য অপেক্ষা করছিল এবং মন্দিরের মধ্যে তাঁর দেরি হচ্ছে দেখে তারা অবাক হতে লাগলেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোক সকল সখরিয়ের অপেক্ষা করিতেছিল, এবং মন্দিরের মধ্যে তাঁহার বিলম্ব হওয়াতে তাহারা আশ্চর্য জ্ঞান করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদিকে লোকেরা সখরিয়ের জন্য অপেক্ষা করছিল। উপাসনা-ঘরের পবিত্র স্থানে তাঁর দেরি হচ্ছে দেখে তারা ভাবতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদিকে লোকেরা জাকারিয়ার জন্য অপেক্ষা করছিল। বায়তুল-মোকাদ্দসের পবিত্র স্থানে তাঁর দেরি হচ্ছে দেখে তারা ভাবতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদিকে বাইরে প্রতীক্ষারত জনতা অবাক হয়ে ভাবছিল, কেন সখরিয় আজ মন্দিরের মধ্যে এত দেরী করছেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এদিকে বাইরে লোকেরা সখরিয়র জন্য অপেক্ষা করছিল, তিনি এতক্ষণ পর্যন্ত মন্দিরের মধ্যে কি করছেন একথা ভেবে তারা অবাক হচ্ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এদিকে লোকেরা সখরিয়ের জন্য অপেক্ষা করছিল এবং ঈশ্বরের গৃহের মধ্যে তাঁর দেরি হচ্ছে দেখে তারা অবাক হতে লাগলেন।