Luke 1:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁর এবাদতের সময় পূর্ণ হলে তিনি নিজের বাড়িতে চলে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর পরিচর্যার কাজ সম্পূর্ণ হলে তিনি ঘরে ফিরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহার উপাসনার সময় পূর্ণ হইলে তিনি নিজ গৃহে চলিয়া গেলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর দৈনিক সেবাকার্য়ের শেষে তিনি তাঁর বাড়ি ফিরে গেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তাঁর উপাসনার সময় শেষ হলে তিনি নিজের বাড়িতে চলে গেলেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহার উপাসনার সময় পূর্ণ হইলে তিনি নিজ গৃহে চলিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিতের কাজের পালা শেষ হবার পরে সখরিয় বাড়ী চলে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমামের কাজের পালা শেষ হবার পরে জাকারিয়া বাড়ী চলে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরে তাঁর পরিচর্যার পালা শেষ হয়ে গেলে সখরিয় বাড়িতে ফিরে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর দৈনিক সেবাকার্য্যের শেষে তিনি তাঁর বাড়ি ফিরে গেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর সেবা কাজের দিন শেষ হওয়ার পরে তিনি নিজের বাড়িতে চলে গেলেন।