Luke 1:30 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফেরেশতা তাঁকে বললেন, মরিয়ম, ভয় করো না, কেননা তুমি আল্লাহ্‌র কাছ থেকে রহমত লাভ করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু দূত তাঁকে বললেন, “মরিয়ম, ভয় পেয়ো না। তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দূত তাঁহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
স্বর্গদূত তাঁকে বললেন, ‘মরিয়ম তুমি ভয় পেও না, কারণ ঈশ্বর তোমার ওপর সন্তুষ্ট হয়েছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
দূত তাঁকে বললেন, “মরিয়ম, ভয় পেয়ও না, কারণ তুমি ঈশ্বরের কাছে অনুগ্রহ পেয়েছ ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দূত তাঁহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্বর্গদূত তাঁকে বললেন, “মরিয়ম, ভয় কোরো না, কারণ ঈশ্বর তোমাকে খুব দয়া করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরেশতা তাঁকে বললেন, “মরিয়ম, ভয় কোরো না, কারণ আল্লাহ্‌ তোমাকে খুব রহমত করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দূত তাঁকে বললেন, ভয় পেয়ো না মরিয়ম, ঈশ্বরের অনুগ্রহ তুমি লাভ করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বর্গদূত তাঁকে বললেন, “মরিয়ম তুমি ভয় পেও না, কারণ ঈশ্বর তোমার ওপর সন্তুষ্ট হয়েছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দূত তাঁকে বললেন, “মরিয়ম, ভয় পেয় না, কারণ তুমি ঈশ্বরের কাছে অনুগ্রহ পেয়েছ।