Luke 1:34 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মরিয়ম ফেরেশতাকে বললেন, এটি কিভাবে হবে, কেননা আমি তো এক জন কুমারী?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরিয়ম দূতকে জিজ্ঞাসা করলেন, “তা কী করে হবে? আমি যে কুমারী!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মরিয়ম দূতকে কহিলেন, ইহা কিরূপে হইবে? আমি ত পুরুষকে জানি না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন মরিয়ম স্বর্গদূতকে বললেন, ‘এ কেমন করে সন্ভব? কারণ আমি তো কুমারী!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন মরিয়ম দূতকে বললেন, “এ কি করে সম্ভব? কারণ আমি তো কুমারী ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মরিয়ম দূতকে কহিলেন, ইহা কিরূপে হইবে? আমি ত পুরুষকে জানি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মরিয়ম স্বর্গদূতকে বললেন, “এ কেমন করে হবে? আমার তো বিয়ে হয় নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মরিয়ম ফেরেশতাকে বললেন, “এ কেমন করে হবে? আমার তো বিয়ে হয় নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরিয়ম তখন দূতকে বললেন, কেমন করে এ সম্ভব হবে? আমি যে কুমারী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মরিয়ম স্বর্গদূতকে বললেন, “কেমন করে সম্ভব? কারণ আমি তো কুমারী!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মরিয়ম দূতকে বললেন, “এ কি করে সম্ভব? কারণ আমি তো কুমারী।”