Luke 1:48 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তিনি তাঁর বাঁদীর নিচ অবস্থার প্রতি দৃষ্টিপাত করেছেন; কেননা দেখ, এখন থেকে পুরুষপরমপরা সকলে আমাকে ধন্যা বলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তিনি তাঁর এই দীনদরিদ্র দাসীর প্রতি দৃষ্টিপাত করেছেন। এখন থেকে পুরুষ-পরম্পরা আমাকে ধন্য বলে অভিহিত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তিনি নিজ দাসীর নীচ অবস্থার প্রতি দৃষ্টিপাত করিয়াছেন; কেননা দেখ, এই অবধি পুরুষপরম্পরা সকলে আমাকে ধন্য বলিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ তাঁর এই তুচ্ছ দাসীর দিকে তিনি মুখ তুলে চেয়েছেন৷ হ্যাঁ, এখন থেকে সকলেই আমাকে ধন্যা বলবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তিনি আমার মতো তুচ্ছ দাসীকে অনুগ্রহ করেছেন; আর এখন থেকে পুরুষ পরম্পরায় সবাই আমাকে ধন্যা বলবে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তিনি নিজ দাসীর নীচ অবস্থার প্রতি দৃষ্টিপাত করিয়াছেন; কেননা দেখ, এই অবধি পুরুষপরম্পরা সকলে আমাকে ধন্য বলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তাঁর এই সামান্যা দাসীর দিকে তিনি মনোযোগ দিয়েছেন। এখন থেকে সব লোক আমাকে ধন্যা বলবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তাঁর এই সামান্যা বাঁদীর দিকে তিনি মনোযোগ দিয়েছেন। এখন থেকে সব লোক আমাকে ধন্যা বলবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তিনি অনুগ্রহ করেছেন তাঁর এই নগণ্যা দাসীর প্রতি। আজ থেকে যুগে যুগে সকলেই আমাকে বলবে ধন্যা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ তাঁর এই তুচ্ছ দাসীর দিকে তিনি মুখ তুলে চেয়েছেন৷ হ্যাঁ, এখন থেকে সকলেই আমাকে ধন্যা বলবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তিনি আমার মতো তুচ্ছ দাসীকে মনে করেছেন; আর এখন থেকে পুরুষ পরম্পরায় সবাই আমাকে ধন্যা বলবে।