Luke 1:50 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে, তাঁর করুণা তাদের পুরুষপরমপরায় বর্তে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তাঁকে ভয় করে, তাদেরই জন্য পুরুষ-পরম্পরায় তাঁর করুণার হাত প্রসারিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহারা তাঁহাকে ভয় করে, তাঁহার দয়া তাহাদের পুরুষপরম্পরায় বর্ত্তে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর যাঁরা বংশানুক্রমে তাঁর উপাসনা করে তিনি তাদের দযা করেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যারা তাঁকে ভয় করে, তাঁর দয়া তাদের উপরে বংশ-পরম্পরায় থাকবে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা তাঁহাকে ভয় করে, তাঁহার দয়া তাহাদের পুরুষপরমপরায় বর্তে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তাঁকে ভক্তি করে তাদের প্রতি তিনি করুণা করেন, বংশের পর বংশ ধরেই করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তাঁকে ভয় করে তাদের প্রতি তিনি মমতা করেন, বংশের পর বংশ ধরেই করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা তাঁকে সম্ভ্রম করে, যুগ পর্যায়ে যুগে যুগে তাদেরই উপর বর্ষিত হয় তাঁর করুণা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর যাঁরা বংশানুক্রমে তাঁর উপাসনা করে তিনি তাদেরদয়া করেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যারা তাঁকে ভয় করে, তাঁর দয়া তাদের উপরে বংশপরম্পরায় থাকবে।