Luke 1:59 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা অষ্টম দিনে বালকটির খৎনা করতে আসল, আর তার পিতার নাম অনুসারে তার নাম জাকারিয়া রাখতে চাইল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অষ্টম দিনে তারা শিশুটিকে সুন্নত করার জন্য এসে তার পিতার নাম অনুসারে শিশুটির নাম সখরিয় রাখতে চাইল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা অষ্টম দিনে বালকটীর ত্বক্চ্ছেদ করিতে আসিল, আর তাহার পিতার নামানুসারে তাহার নাম সখরিয় রাখিতে চাহিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শিশুটি যখন আট দিনের, সেইসময় তাঁরা শিশুটিকে নিয়ে সুন্নত করাতে এলেন৷ সবাই শিশুটির বাবার নাম অনুসারে শিশুর নাম সখরিয় রাখার কথা চিন্তা করছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এরপরে তারা আট দিনের দিন শিশুটির ত্বকছেদ করতে এলো, আর তার পিতার নাম অনুসারে তার নাম সখরিয় রাখতে চাইল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা তাঁহার সহিত আনন্দ করিল। পরে তাহারা অষ্টম দিনে বালকটির ত্বক্ছেদ করিতে আসিল, আর তাহার পিতার নামানুসারে তাহার নাম সখরিয় রাখিতে চাহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদীদের নিয়ম মত আট দিনের দিন তারা ছেলেটির সুন্নত করাবার কাজে যোগ দিতে আসল। তারা ছেলেটির নাম তার বাবার নামের মত সখরিয় রাখতে চাইল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইহুদীদের নিয়ম মত আট দিনের দিন তারা ছেলেটির খৎনা করাবার কাজে যোগ দিতে আসল। তারা ছেলেটির নাম তার পিতার নামের মত জাকারিয়া রাখতে চাইল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অষ্টম দিনে শিশুটির সুন্নত অনুষ্ঠানে তাঁরা সকলে এলেন এবং তার পিতার নাম অনুসারে তারও নাম সখরিয় রাখাই ঠিক করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিশুটি যখন আট দিনের, সেই সময় তাঁরা শিশুটিকে নিয়ে সুন্নত করাতে এলেন৷ সবাই শিশুটির বাবার নাম অনুসারে শিশুর নাম সখরিয় রাখার কথা চিন্তা করছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পরে তারা আট দিনের র দিন শিশুটির ত্বকছেদ করতে এলো, আর তার পিতার নাম অনুসারে তার নাম সখরিয় রাখতে চাইল।