Luke 1:66 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যত লোক এই কথা শুনলো, সকলে তা মনে গেঁথে রেখে বলতে লাগল, এই বালকটি তবে কি হবে? কারণ প্রভুর হাত তাঁর সহবর্তী ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা শুনল, তারা প্রত্যেকেই বিস্মিত হয়ে বলাবলি করল, “এই শিশুটি তাহলে ভবিষ্যতে কী হবে?” কারণ প্রভুর হাত ছিল তার সহায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যত লোক শুনিল, সকলে তাহা হৃদয়ে স্থান দিয়া বলিতে লাগিল, এ বালকটী তবে কি হইবে? কারণ প্রভুর হস্তও তাহার সহবর্ত্তী ছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা এসব কথা শুনল তারা সকলেই আশ্চর্য হয়ে বলতে লাগল, ‘ভবিষ্যতে এই ছেলেটি কি হবে?’ কারণ প্রভুর শক্তি এর সঙ্গে আছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যত লোক শুনল, তারা নিজেদের মনে মনে চিন্তা করতে লাগল, আর বলল “এই শিশুটি বড় হয়ে তবে কী হবে?” কারণ প্রভুর হাত তাঁর উপরে বিশেষ ভাবে ছিল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যত লোক শুনিল, সকলে তাহা হৃদয়ে স্থান দিয়া বলিতে লাগিল, এই বালকটি তবে কি হইবে? কারণ প্রভুর হস্তও তাহার সহবর্তী ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা এই সব কথা শুনল তারা প্রত্যেকেই মনে মনে তা ভাবতে লাগল আর বলল, “বড় হয়ে এই ছেলেটি তবে কি হবে!” তারা এই কথা বলল, কারণ প্রভুর শক্তি এই ছেলেটির উপর দেখা গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা এই সব কথা শুনল তারা প্রত্যেকেই মনে মনে তা ভাবতে লাগল আর বলল, “বড় হয়ে এই ছেলেটি তবে কি হবে!” তারা এই কথা বলল, কারণ মাবুদের শক্তি এই ছেলেটির উপর দেখা গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যত লোক এই ঘটনার কথা শুনেছিল, তারা সকলেই মনে মনে ভাবতে লাগল এবং বলাবলি করতে লাগল, ভবিষ্যতে এই শিশুটি কি হবে? কারণ তারা বুঝতে পেরেছিল যে প্রভু স্বয়ং এর সঙ্গে আছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাঁরা এসব কথা শুনল তারা সকলেই আশ্চর্য্য হয়ে বলতে লাগল, “ভবিষ্যতে এই ছেলেটি কি হবে?” কারণ প্রভুর শক্তি এর সঙ্গে আছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যত লোক শুনল, তারা নিজেদের মনে মনে চিন্তা করতে লাগল, আর বলল “এই শিশুটি বড় হয়ে তবে কি হবে?” কারণ প্রভুর হাত তাঁর উপরে ছিল।