Luke 1:68 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের আল্লাহ্‌ প্রভু ধন্য হোন; কেননা তিনি তত্ত্বাবধান করেছেন, তাঁর লোকদের জন্য মুক্তি সাধন করেছেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের নাম প্রশংসিত হোক, কারণ তিনি এসে তাঁর প্রজাদের মুক্ত করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধন্য প্রভু, ইস্রায়েলের ঈশ্বর; কেননা তিনি তত্ত্বাবধান করিয়াছেন, আপন প্রজাদের জন্য মুক্তি সাধন করিয়াছেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘ইস্রায়েলের প্রভু ঈশ্বরের প্রশংসা হোক্, কারণ তিনি তাঁর নিজের লোকদের সাহায্য করতে ও তাদের মুক্ত করতে এসেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“ধন্য প্রভু, ইস্রায়েলের ঈশ্বর কারণ তিনি আমাদের যত্ন নিয়েছেন ও নিজের প্রজাদের জন্য মুক্তি সাধন করেছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধন্য প্রভু, ইস্রায়েলের ঈশ্বর; কেননা তিনি তত্ত্বাবধান করিয়াছেন, আপন প্রজাদের জন্য মুক্তি সাধন করিয়াছেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েলের প্রভু ঈশ্বরের প্রশংসা হোক, কারণ তিনি তাঁর নিজের লোকদের দিকে মনোযোগ দিয়েছেন আর তাদের মুক্ত করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র প্রশংসা হোক, কারণ তিনি তাঁর নিজের বান্দাদের দিকে মনোযোগ দিয়েছেন আর তাদের মুক্ত করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
“ধন্য প্রবু ইসরায়েলের ঈশ্বর, তিনি নিজ প্রজাদের সহায় হয়েছেন, মুক্ত করেছেন তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের প্রভু ঈশ্বরের প্রশংসা হোক্্, কারণ তিনি তাঁর নিজের লোকদের সাহায্য করতে ও তাদের মুক্ত করতে এসেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“ধন্য প্রভু, ইস্রায়েলের ঈশ্বর কারণ তিনি আমাদের যত্ন নিয়েছেন ও নিজের প্রজাদের জন্য মুক্তি সাধন করেছেন,