Luke 1:76 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর, হে বালক, তুমি সর্বশক্তিমানের নবী বলে আখ্যাত হবে, কারণ তুমি প্রভুর সম্মুখে চলবে, তাঁর পথ প্রস্তুত করার জন্য;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর তুমি, আমার শিশুসন্তান, তুমি পরাৎপরের ভাববাদী বলে আখ্যাত হবে, কারণ প্রভুর পথ প্রস্তুতির জন্য তুমি তাঁর অগ্রগামী হবে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, হে বালক, তুমি পরাৎপরের ভাববাদী বলিয়া আখ্যাত হইবে, কারণ তুমি প্রভুর সম্মুখে চলিবে, তাঁহার পথ প্রস্তুত করিবার জন্য;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন হে বালক, তোমাকে বলা হবে পরমেশ্বরের ভাববাদী; কারণ তুমি প্রভুর পথ প্রস্তুত করবার জন্য তাঁর আগে আগে চলবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর, হে আমার সন্তান, তুমি মহান ঈশ্বরের ভাববাদী বলে পরিচিত হবে, কারণ তাঁর পথ প্রস্তুত করার জন্য, তুমি প্রভুর আগে আগে চলবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, হে বালক, তুমি পরাৎপরের ভাববাদী বলিয়া আখ্যাত হইবে, কারণ তুমি প্রভুর সম্মুখে চলিবে, তাঁহার পথ প্রস্তুত করিবার জন্য;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সন্তান আমার, তোমাকে মহান ঈশ্বরের নবী বলা হবে, কারণ তুমি তাঁর পথ ঠিক করবার জন্য তাঁর আগে আগে চলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সন্তান আমার, তোমাকে আল্লাহ্তা’লার নবী বলা হবে, কারণ তুমি তাঁর পথ ঠিক করবার জন্য তাঁর আগে আগে চলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৎস আমার, পরাৎপরের নবী রূপে আখ্যাত হবে তুমি, প্রভুর অগ্রগামী হয়ে তুমি প্রস্তুত করবে তাঁর পথ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন হে বালক, তোমাকে বলা হবে পরমেশ্বরের ভাববাদী; কারণ তুমি প্রভুর পথ প্রস্তুত করবার জন্য তাঁর আগে আগে চলবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর, হে আমার সন্তান, তুমি মহান সর্বশক্তিমান ঈশ্বরের ভাববাদী বলে পরিচিত হবে, কারণ তাঁর পথ প্রস্তুত করার জন্য, তুমি প্রভুর আগে আগে চলবে,