Luke 1:79 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা অন্ধকারে ও মৃত্যুচ্ছায়ায় বসে আছে, তাদের উপরে আলো দেবার জন্য, আমাদের চরণ শান্তির পথে চালাবার জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা অন্ধকারে, মৃত্যুচ্ছায়ায় বসবাস করছে, তাদের উপর আলো বিকীর্ণ করতে, আমাদের পা শান্তির পথে চালিত করতে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা অন্ধকারে ও মৃত্যুচ্ছায়ায় বসিয়া আছে, তাহাদের উপরে দীপ্তি দিবার জন্য, আমাদের চরণ শান্তিপথে চালাইবার জন্য।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা অন্ধকার ও মৃত্যুর ছাযায় বসে আছে তাদের ওপর সেই আলো এসে পড়বে; আর তা আমাদের শান্তির পথে পরিচালিত করবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যারা অন্ধকারে ও মৃত্যুর ছায়ায় বসে আছে, তাদের উপরে আলো দেওয়ার জন্য ও আমাদের শান্তির পথে চালানোর জন্য ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা অন্ধকারে ও মৃত্যুচ্ছায়ায় বসিয়া আছে, তাহাদের উপরে দীপ্তি দিবার জন্য, আমাদের চরণ শান্তিপথে চালাইবার জন্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাতে অন্ধকারে ও মৃত্যুর ছায়ায় যারা বসে আছে তাদের আলো দিতে পারেন, আর শান্তির পথে আমাদের চালাতে পারেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাতে অন্ধকারে ও মৃত্যুর ছায়ায় যারা বসে আছে তাদের নূর দিতে পারেন, আর শান্তির পথে আমাদের চালাতে পারেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা বাস করছে মৃত্যুর ছায়ায়, হতাশার অন্ধকারে, তাদের মাঝে তিনি বিতরণ করবেন দিব্যজ্যোতি, চালিত করবেন আমাদের পদক্ষেপ শান্তির পথে।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাঁরা অন্ধকার ও মৃত্যুর ছায়ায় বসে আছে তাদের ওপর সেই আলো এসে পড়বে; আর তা আমাদের শান্তির পথে পরিচালিত করবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা অন্ধকারেও মৃত্যুর ছায়ায় বসে আছে, তাদের উপরে আলো দেওয়ার জন্য ও আমাদের শান্তির পথে চালানোর জন্য।”