Luke 1:80 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বালকটি বেড়ে উঠতে এবং রূহে বলবান হতে লাগলেন; আর তিনি যত দিন ইসরাইলের কাছে প্রকাশিত না হলেন, তত দিন মরুভূমিতে ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই শিশু আত্মাতে বলীয়ান হয়ে উঠলেন এবং ইস্রায়েলের জনসমক্ষে আত্মপ্রকাশ না করা পর্যন্ত, তিনি মরুপ্রান্তরে বসবাস করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে বালকটী বাড়িয়া উঠিতে এবং আত্মায় বলবান হইতে লাগিল; আর সে যত দিন ইস্রায়েলের নিকটে প্রকাশিত না হইল, তত দিন প্রান্তরে ছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই শিশু য়োহন বড় হয়ে উঠতে লাগলেন, আর দিন দিন আত্মায় শক্তিশালী হয়ে উঠতে থাকলেন৷ ইস্রায়েলীয়দের কাছে প্রকাশ্যে বেরিয়ে আসার আগে পর্যন্ত তিনি নির্জন স্থানগুলিতে জীবনযাপন করছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে শিশুটি বড় হয়ে উঠতে লাগল এবং আত্মায় শক্তিশালী হতে লাগল আর সে ইস্রায়েলের কাছে প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত মরুভূমিতে জীবনযাপন করছিল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে বালকটি বাড়িয়া উঠিতে এবং আত্মায় বলবান হইতে লাগিল; আর সে যত দিন ইস্রায়েলের নিকটে প্রকাশিত না হইল, তত দিন প্রান্তরে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যোহন বেড়ে উঠতে লাগলেন এবং অন্তরে শক্তিশালী হয়ে উঠতে থাকলেন। ইস্রায়েলীয়দের সামনে খোলাখুলিভাবে উপস্থিতির আগ পর্যন্ত তিনি মরু-এলাকায় ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ইয়াহিয়া বেড়ে উঠতে লাগলেন এবং দিলে শক্তিশালী হয়ে উঠতে থাকলেন। বনি-ইসরাইলদের সামনে খোলাখুলিভাবে উপস্থিতির আগ পর্যন্ত তিনি মরুভূমিতে ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিশুটি দিনে দিনে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আত্মিক শক্তিতে শক্তিমান হয়ে উঠতে লাগল এবং ইসরায়েল জাতির সামনে আত্মপ্রকাশের উপযুক্ত সময় না আসা পর্যন্ত বিজন প্রান্তরে বাস করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই শিশু যোহন বড় হয়ে উঠতে লাগলেন, আর দিন দিন আত্মায় শক্তিশালী হয়ে উঠতে থাকলেন৷ ইস্রায়েলীয়দের কাছে প্রকাশ্যে বেরিয়ে আসার আগে পর্যন্ত তিনি নির্জন স্থানগুলিতে জীবনযাপন করছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শিশুটি বড় হয়ে উঠতে লাগল এবং আত্মায় শক্তিশালী হতে লাগল আর সে ইস্রায়েলের জাতির কাছে প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত মরুপ্রান্তে জীবন যাপন করছিল।