Luke 10:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কোরাসীন, ধিক্‌ তোমাকে! বৈৎসৈদা, ধিক্‌ তোমাকে! কেননা তোমাদের মধ্যে যেসব কুদরতি-কাজ করা হয়েছে, সেসব যদি টায়ার ও সীডনে করা হত, তবে অনেক দিন আগে তারা চট পরে ভস্মে বসে তওবা করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কোরাসীন, ধিক্ তোমাকে! বেথসৈদা, ধিক্ তোমাকে! তোমাদের মধ্যে যেসব অলৌকিক কাজ সম্পন্ন করা হয়েছে, সেসব যদি টায়ার ও সীদোনে করা হত, তারা অনেক আগেই চটবস্ত্র পরে ভস্মে বসে অনুতাপ করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কোরাসীন, ধিক্‌ তোমাকে! বৈৎসৈদা, ধিক্‌ তোমাকে! কেননা তোমাদের মধ্য যে সকল পরাক্রম কার্য্য করা গিয়াছে, সে সকল যদি সোর ও সীদোনে করা যাইত, তবে অনেক দিন পূর্ব্বে তাহারা চট পরিয়া ভস্মে বসিয়া মন ফিরাইত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘কোরাসীন ধিক্ তোমাকে! বৈত্‌সৈদা ধিক্ তোমাকে! তোমাদের মধ্যে য়ে সব অলৌকিক কাজ করা হয়েছে তা যদি সোর ও সীদোনে করা হত, তবে সেখানকার লোকেরা অনেক আগেই চটের বস্ত্র পরে মাথায় ভস্ম ছিটিয়ে অনুতাপ করতে বসত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কোরাসীন, ধিক তোমাকে! বৈৎসৈদা, ধিক তোমাকে! কারণ তোমাদের মধ্যে যে সব আশ্চর্য কাজ করা হয়েছে, সে সব যদি সোর ও সীদোনে করা হত, তবে অনেক দিন আগেই তারা চট পরে ভস্মে বসে মন ফেরাত ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কোরাসীন, ধিক্‌ তোমাকে! বৈৎসৈদা, ধিক্‌ তোমাকে! কেননা তোমাদের মধ্যে যে সকল পরাক্রম-কার্য করা গিয়াছে, সেই সকল যদি সোর ও সীদোনে করা যাইত, তবে অনেক দিন পূর্বে তাহারা চট পরিয়া ভস্মে বসিয়া মন ফিরাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ধিক্‌ কোরাসীন! ধিক্‌ বৈৎসৈদা! যে সব আশ্চর্য কাজ তোমাদের মধ্যে করা হয়েছে তা যদি সোর ও সীদোন শহরে করা হত, তবে তারা অনেক দিন আগেই চট পরে ছাইয়ের মধ্যে বসে পাপ থেকে মন ফিরাত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ঘৃণ্য কোরাসীন! ঘৃণ্য বৈৎসৈদা! যে সব অলৌকিক কাজ তোমাদের মধ্যে করা হয়েছে তা যদি টায়ার ও সিডন শহরে করা হত, তবে তারা অনেক দিন আগেই চট পরে ছাইয়ের মধ্যে বসে তওবা করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হায় কোরাসীন! হায় বেথসৈদা! দুর্ভাগ্য তোমাদের! তোমাদের মধ্যে যে অভাবনীয় পরাক্রমের কাজ করা হয়েছে, তা যদি টায়ার ও সীদোনে করা হতো, তাহলে তারা অনেক দিন আগেই চট পরে ভস্ম মেখে অনুতাপ করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোরাসীন ধিক্ তোমাকে! বৈৎসৈদা ধিক্ তোমাকে! তোমাদের মধ্যে যে সব অলৌকিক কাজ করা হয়েছে তা যদি সোর ও সীদোনে করা হত, তবে সেখানকার লোকেরা অনেক আগেই চটের বস্ত্র পরে মাথায় ভস্ম ছিটিয়ে অনুতাপ করতে বসত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোরাসীন, ধিক তোমাকে! বৈৎসদা, ধিক তোমাকে! কারণ তোমাদের মধ্যে যে সব অলৌকিক কাজ করা হয়েছে, সে সব যদি সোর ও সীদোনে করা যেত, তবে অনেকদিন আগে তারা চট পরে ছাইয়ে বসে মন ফেরাত।