Luke 10:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হে কফরনাহূম, তুমি না কি আসমান পর্যন্ত উঁচুতে উঠবে? তুমি পাতাল পর্যন্ত নেমে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তুমি কফরনাহূম, তুমি কি না স্বর্গ পর্যন্ত উঁচুতে উঠবে? তা নয়, তুমি অধোলোক পর্যন্ত তলিয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হে কফরনাহূম, তুমি না কি স্বর্গ পর্য্যন্ত উচ্চীকৃত হইবে? তুমি পাতাল পর্য্যন্ত নামিয়া যাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তুমি কফরনাহূম! তুমি কি স্বর্গ পর্যন্ত উন্নীত হবে? না! তোমাকে নরক পর্যন্ত নামানো যাবে!
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর হে কফরনাহূম, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উন্নত হবে? তুমি পাতাল পর্যন্ত নেমে যাবে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হে কফরনাহূম, তুমি না কি স্বর্গ পর্যন্ত উচ্চীকৃত হইবে? তুমি পাতাল পর্যন্ত নামিয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তুমি, কফরনাহূম, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উঁচুতে উঠবে? কখনও না, তোমাকে নীচে মৃতস্থানে ফেলে দেওয়া হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তুমি, কফরনাহূম, তুমি নাকি বেহেশত পর্যন্ত উঁচুতে উঠবে? কখনও না, তোমাকে নীচে কবরে ফেলে দেওয়া হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর কফরনাউম, তুমি নিজেকে স্বর্গের চেয়েও উন্নত করতে চেয়েছিলে, কিন্তু পাতালে নিক্ষিপ্ত হবে তুমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি কফরনাহূম! তুমি কি স্বর্গ পর্যন্ত উন্নীত হবে? না! তোমাকে নরক পর্যন্ত নামানো যাবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হে কফরনাহূম, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উন্নত হবে? তুমি নরক পর্যন্ত নেমে যাবে।