Luke 10:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই সত্তর জন আনন্দে ফিরে এসে বললো, প্রভু, আপনার নামে বদ-রূহ্‌রাও আমাদের বশীভূত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই বাহাত্তর জন শিষ্য সানন্দে ফিরে এসে বললেন, “প্রভু, আপনার নামে ভূতেরাও আমাদের অধীনতা স্বীকার করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই সত্তর জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, প্রভু, আপনার নামে ভূতগণও আমাদের বশীভূত হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর সেই বাহাত্তরজন আনন্দের সঙ্গে ফিরে এসে বললেন, ‘প্রভু, আপনার নামে এমন কি ভূতরাও আমাদের বশ্যতা স্বীকার করে!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে সেই সত্তর জন আনন্দের সঙ্গে ফিরে এসে বলল, “প্রভু, আপনার নামে ভূতেরাও আমাদের বশীভূত হয় ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই সত্তর জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, প্রভু, আপনার নামে ভূতগণও আমাদের বশীভূত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সত্তরজন শিষ্য আনন্দের সংগে ফিরে এসে বললেন, “প্রভু, আপনার নাম করে বললে মন্দ আত্মারা পর্যন্ত আমাদের কথা শোনে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সত্তরজন সাহাবী আনন্দের সংগে ফিরে এসে বললেন, “হুজুর, আপনার নাম করে বললে ভূতেরা পর্যন্ত আমাদের কথা শোনে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশুর প্রেরিত বাহাত্তর জন শিষ্য মহানন্দে ফিরে এসে বললেন, প্রভু অপদেবতারা পর্যন্ত আপনার নামে আমাদের বশীভূত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর সেই বাহাত্তরজন আনন্দের সঙ্গে ফিরে এসে বললেন, “প্রভু, আপনার নামে এমন কি ভূতরাও আমাদের বশ্যতা স্বীকার করে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই সত্তর জন আনন্দের সঙ্গে ফিরে এসে বলল, “প্রভু, আপনার নামে ভূতেরাও আমাদের বশীভূত হয়।”