Luke 10:37 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে বললো, যে ব্যক্তি তার প্রতি করুণা করলো, সেই। তখন ঈসা তাকে বললেন, যাও, তুমিও সেরকম কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই শাস্ত্রবিদ উত্তর দিল, “লোকটির প্রতি যে করুণা দেখিয়েছিল, সেই।” যীশু তাকে বললেন, “যাও, ফিরে গিয়ে তুমিও সেরকম করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে কহিল, যে ব্যক্তি তাহার প্রতি দয়া করিল, সেই। তখন যীশু তাহাকে কহিলেন, যাও, তুমিও সেইরূপ কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সে বলল, ‘য়ে লোকটি তার প্রতি দযা করল৷’ তখন যীশু তাকে বললেন, ‘সে য়েমন করল, যাও তুমি গিয়ে তেমন কর৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সে বলল, “যে ব্যক্তি তার প্রতি দয়া করল, সেই ।” তখন যীশু তাকে বললেন, যাও, “তুমিও তেমন কর ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে কহিল, যে ব্যক্তি তাহার প্রতি দয়া করিল, সেই। তখন যীশু তাহাকে কহিলেন, যাও, তুমিও সেইরূপ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই ধর্ম-শিক্ষক বললেন, “যে তাকে মমতা করল সেই লোক।” তখন যীশু তাঁকে বললেন, “তা হলে আপনিও গিয়ে সেই রকম করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই আলেম বললেন, “যে তাকে মমতা করল সেই লোক।” তখন ঈসা তাঁকে বললেন, “তা হলে আপনিও গিয়ে সেই রকম করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে বলল, যে তার ওপর দয়া করল সে-ই। যীশু বললেন, যাও তুমিও তাই কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে বলল, “যে লোকটি তার প্রতি দয়া করল৷” তখন যীশু তাকে বললেন, “সে যেমন করল, যাও তুমি গিয়ে তেমন কর৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে বলল, “যে ব্যক্তি তার প্রতি দয়া করল, সেই।” তখন যীশু তাকে বললেন, যাও, “তুমিও তেমন কর।”