Luke 11:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক সময়ে তিনি কোন স্থানে মুনাজাত করছিলেন; যখন শেষ করলেন, তাঁর সাহাবীদের মধ্যে এক জন তাঁকে বললেন, প্রভু, আমাদেরকে মুনাজাত করতে শিক্ষা দিন, যেমন ইয়াহিয়াও তাঁর সাহাবী— দেরকে শিক্ষা দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদিন যীশু কোনো এক স্থানে প্রার্থনা করছিলেন। যখন শেষ করলেন, তাঁর একজন শিষ্য তাঁকে বললেন, “প্রভু, যোহন যেমন তাঁর শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন, তেমন আপনিও আমাদের প্রার্থনা করতে শিখিয়ে দিন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক সময়ে তিনি কোন স্থানে প্রার্থনা করিতেছিলেন; যখন শেষ করিলেন, তাঁহার শিষ্যদের মধ্যে এক জন তাঁহাকে কহিলেন, প্রভু, আমাদিগকে প্রার্থনা করিতে শিক্ষা দিউন, যেমন যোহনও আপন শিষ্যদিগকে শিক্ষা দিয়াছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু এক জায়গায় প্রার্থনা করছিলেন৷ প্রার্থনা শেষ হলে পর তাঁর একজন শিষ্য এসে তাঁকে বললেন, ‘প্রভু, য়োহন য়েমন তাঁর শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন, আপনিও তেমনি আমাদের প্রার্থনা করতে শেখান৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এক সময়ে তিনি কোন স্থানে প্রার্থনা করছিলেন, যখন প্রার্থনা শেষ করলেন, তাঁর শিষ্যদের মধ্যে এক জন তাঁকে বললেন, “প্রভু, আমাদের প্রার্থনা করার শিক্ষা দিন, যেমন যোহনও নিজের শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক সময়ে তিনি কোন স্থানে প্রার্থনা করিতেছিলেন; যখন শেষ করিলেন, তাঁহার শিষ্যদের মধ্যে একজন তাঁহাকে কহিলেন, প্রভু, আমাদিগকে প্রার্থনা করিতে শিক্ষা দিউন, যেমন যোহনও আপন শিষ্যদিগকে শিক্ষা দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এক সময়ে যীশু কোন একটা জায়গায় প্রার্থনা করছিলেন। প্রার্থনা শেষ হলে পর তাঁর একজন শিষ্য তাঁকে বললেন, “প্রভু, বাপ্তিস্মদাতা যোহন যেমন তাঁর শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন তেমনি আমাদেরও আপনি প্রার্থনা করতে শিখান।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এক সময়ে ঈসা কোন একটা জায়গায় মুনাজাত করছিলেন। মুনাজাত শেষ হলে পর তাঁর একজন সাহাবী তাঁকে বললেন, “হুজুর, ইয়াহিয়া যেমন তাঁর সাহাবীদের মুনাজাত করতে শিখিয়েছিলেন তেমনি আমাদেরও আপনি মুনাজাত করতে শিখান।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন যীশু কোন একটি জায়গায় বসে প্রার্থনা করছিলেন। প্রার্থনা শেষ হলে তাঁর শিষ্যদের মধ্যে একজন তাঁকে বললেন, প্রভু, বাপ্তিষ্মদাতা যোহন যেমন তাঁর শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছেন তেমনি আপনিও আমাদের প্রার্থনা করতে শিখান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু এক জায়গায় প্রার্থনা করছিলেন৷ প্রার্থনা শেষ হলে পর তাঁর একজন শিষ্য এসে তাঁকে বললেন, “প্রভু, যোহন যেমন তাঁর শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন, আপনিও তেমনি আমাদের প্রার্থনা করতে শেখান৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একদিনের তিনি কোন স্থানে প্রার্থনা করছিলেন, যখন প্রার্থনা শেষ করলেন, তাঁর শিষ্যদের মধ্যে একজন তাঁকে বললেন, “প্রভু, আমাদের প্রার্থনা করার শিক্ষা দিন, যেমন যোহনও নিজের শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন।”