Luke 11:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি একটা বোবা বদ-রূহ্ ছাড়িয়েছিলেন। বদ-রূহ্ বের হলে সেই বোবা কথা বলতে লাগল; তাতে লোকেরা আশ্চর্য জ্ঞান করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু ভূতগ্রস্ত এক বোবা ব্যক্তির মধ্য থেকে ভূত তাড়ালেন। ভূতটি চলে গেলে বোবা মানুষটি কথা বলতে লাগল। এ দেখে লোকেরা ভীষণ চমৎকৃত হয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি একটা ভূত ছাড়াইয়াছিলেন, সে গোঁগা। ভূত বাহির হইলে সেই গোঁগা কথা কহিতে লাগিল; তাহাতে লোকেরা আশ্চর্য্য জ্ঞান করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একসময় যীশু একজনের মধ্য থেকে একটা বোবা ভূতকে বের করে দিলেন৷ সেই ভূত বের হয়ে যাবার সঙ্গে সঙ্গে ঐ লোকটি কথা বলতে শুরু করল৷ এই দেখে লোকেরা অবাক হয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তিনি এক ভূত ছাড়িয়ে ছিলেন, সে বোবা । ভূত বের হলে সেই বোবা কথা বলতে লাগল, তাতে লোকেরা আশ্চর্য হল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি একটা ভূত ছাড়াইয়াছিলেন, সে গোঁগা। ভূত বাহির হইলে সেই গোঁগা কথা কহিতে লাগিল; তাহাতে লোকেরা আশ্চর্য জ্ঞান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্য এক সময়ে যীশু একটা বোবা মন্দ আত্মা দূর করছিলেন। মন্দ আত্মা দূর হয়ে গেলে পর বোবা লোকটা কথা বলতে লাগল। এতে লোকেরা আশ্চর্য হল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্য এক সময়ে ঈসা একটা বোবা ভূত দূর করছিলেন। ভূত দূর হয়ে গেলে পর বোবা লোকটা কথা বলতে লাগল। এতে লোকেরা আশ্চর্য হল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু একটি লোকের মধ্যে থেকে একটি বোবা অপদেবতাকে দূর করে দিলেন। অপদেবতাটি বেরিয়ে গেলে সেই বোবা লোকটি কথা বলতে লাগল। এই ব্যাপার দেখে সমস্ত লোক খুব আশ্চর্য হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একসময় যীশু একজনের মধ্য থেকে একটা বোবা ভূতকে বার করে দিলেন৷ সেই ভূত বার হয়ে যাবার সঙ্গে সঙ্গে ঐ লোকটি কথা বলতে শুরু করল৷ এই দেখে লোকেরা অবাক হয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি এক ভূত ছাড়িয়ে ছিলেন, সে বোবা। ভূত বের হলে সেই বোবা কথা বলতে লাগল, তাতে লোকেরা আশ্চর্য্য হল।