Luke 11:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শয়তানও যদি নিজেদের মধ্যে বিভক্ত হয়, তবে তার রাজ্য কিভাবে স্থির থাকবে? কেননা তোমরা বলছো, আমি বেল্‌সবূলের দ্বারা বদ-রূহ্‌ ছাড়াই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শয়তান যদি নিজের বিরুদ্ধে বিভাজিত হয়ে পড়ে, কেমনভাবে তার সাম্রাজ্য টিকে থাকতে পারে? আমার একথা বলার কারণ, তোমরা বলে থাকো যে, আমি বেলসবুলের সহায়তায় ভূতদের তাড়িয়ে থাকি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শয়তানও যদি আপনার বিপক্ষে ভিন্ন হয়, তবে তাহার রাজ্য কি প্রকারে স্থির থাকিবে? কেননা তোমরা বলিতেছ, আমি বেল্‌সবূলের দ্বারা ভূত ছাড়াই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই শয়তানও যদি নিজের বিরুদ্ধে নিজে দাঁড়ায় তবে কেমন করে তার রাজ্য টিকবে? আমি তোমাদের একথা জিজ্ঞেস করছি কারণ তোমরা বলছ আমি বেল্সবূলের সাহায্যে ভূত ছাড়াই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর শয়তানও যদি নিজের বিপক্ষে ভাগ হয়, তবে তার রাজ্য কীভাবে স্থির থাকবে? কারণ তোমরা বলছ, আমি বেলসবূলের মাধ্যমে ভূত ছাড়াই ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শয়তানও যদি আপনার বিপক্ষে ভিন্ন হয়, তবে তাহার রাজ্য কি প্রকারে স্থির থাকিবে? কেননা তোমরা বলিতেছ, আমি বেল্‌সবূলের দ্বারা ভূত ছাড়াই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শয়তানও যদি নিজের বিরুদ্ধে দাঁড়ায় তবে কেমন করে তার রাজ্য টিকবে? আপনারা বলছেন আমি বেল্‌সবূলের সাহায্যে মন্দ আত্মা ছাড়াই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শয়তানও যদি নিজের বিরুদ্ধে দাঁড়ায় তবে কেমন করে তার রাজ্য টিকবে? আপনারা বলছেন আমি বেল্‌সবূলের সাহায্যে ভূত ছাড়াই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঠিক তেমনি, শয়তানের দলেও যদি বিরোধ দেখা দেয়, তাহলে তার রাজ্য টিকবে কেমন করে? তোমরা বলছ, আমি বেলসবুলের সাহায্যে অপদেবতা তাড়াচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই শয়তানও যদি নিজের বিরুদ্ধে নিজে দাঁড়ায় তবে কেমন করে তার রাজ্য টিকবে? আমি তোমাদের একথা জিজ্ঞেস করছি কারণ তোমরা বলছ আমি বেল্সবূলের সাহায্যে ভূত ছাড়াই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শয়তানও যদি নিজের বিপক্ষে ভাগ হয়, তবে তার রাজ্য কীভাবে স্থির থাকবে? কারণ তোমরা বলছ, আমি বেলসবূলের মাধ্যমে ভূত ছাড়াই।