Luke 11:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যে ব্যক্তি তার থেকে বেশি বলবান, সে এসে যখন তাকে পরাজিত করে, তবে যে অস্ত্রশস্ত্রের উপর সে ভরসা করেছিল তা হরণ করে নেয়, আর লুট ভাগ করে নেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তার চেয়েও বলিষ্ঠ কেউ যখন আক্রমণ করে তাকে পরাস্ত করেন, পরাজিত লোকটি যে অস্ত্রশস্ত্রের উপর নির্ভর করেছিল, সেসব তিনি কেড়ে নেন এবং সমস্ত লুন্ঠিত দ্রব্য নিয়ে চলে যান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যিনি তাহা হইতে অধিক বলবান্, তিনি আসিয়া যখন তাহাকে পরাজয় করেন, তখন তাহার সর্ব্বাঙ্গরক্ষক যে সজ্জায় তাহার ভরসা ছিল, তাহা হরণ করিয়া লন, ও তাহার লুটদ্রব্য বিতরণ করেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘কিন্তু তার থেকে পরাক্রান্ত কোন লোক যখন তাকে আক্রমণ করে পরাস্ত করে, তখন নিরাপদে থাকার জন্য য়ে অস্ত্রশস্ত্রের ওপর সে নির্ভর করেছিল, অন্য শক্তিশালী লোকটি সেগুলো কেড়ে নেয় আর ঐ লোকটির ঘরের সব জিনিসপত্র লুটে নেয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যিনি তার থেকেও বেশি শক্তিশালী, তিনি এসে যখন তাকে পরাজিত করেন, তখন তার যে অস্ত্রে ভরসা ছিল, তা কেড়ে নেবেন, ও তার সমস্ত জিনিস লুঠ করবেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যিনি তাহা হইতে অধিক বলবান, তিনি আসিয়া যখন তাহাকে পরাজিত করেন, তখন তাহার সর্বাঙ্গরক্ষক যে সজ্জায় তাহার ভরসা ছিল, তাহা হরণ করিয়া লন, ও তাহার লুঠ দ্রব্য বিতরণ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তার চেয়ে বলবান কেউ এসে যদি তাকে আক্রমণ করে হারিয়ে দেয় তবে যে অস্ত্রশস্ত্রের উপর সে নির্ভর করেছিল, অন্য লোকটি সেগুলো কেড়ে নেয় আর লুট-করা জিনিসগুলো ভাগ করে নেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তার চেয়ে বলবান কেউ এসে যদি তাকে হামলা করে হারিয়ে দেয় তবে যে অস্ত্রশস্ত্রের উপর সে ভরসা করেছিল, অন্য লোকটি সেগুলো কেড়ে নেয় আর লুট-করা জিনিসগুলো ভাগ করে নেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যখন তার চেয়েও শক্তিমান আর একজন এসে তাকে আক্রমণ করে পরাজিত করে, তখন যে অস্ত্র-শস্ত্রে সেই গৃহস্বামী নির্ভর করত —সেগুলি সে কেড়ে নেয় এবং সব জিনিসপত্র লুঠ করে নেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তার থেকে পরাক্রান্ত কোন লোক যখন তাকে আক্রমণ করে পরাস্ত করে, তখন নিরাপদে থাকার জন্য যে অস্ত্রশস্ত্রের ওপর সে নির্ভর করেছিল, অন্য শক্তিশালী লোকটি সেগুলো কেড়ে নেয় আর ঐ লোকটির ঘরের সব জিনিসপত্র লুটে নেয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যিনি তার থেকেও বেশি শক্তিশালী, তিনি এসে যখন তাকে পরাজিত করেন, তখন তার যে অস্ত্রে বিশ্বাসী ছিল, তা কেড়ে নেবেন, ও তার সমস্ত জিনিস লুট করবেন।