Luke 11:26 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সে গিয়ে নিজের থেকে দুষ্ট অপর সাতটা রূহ্কে সঙ্গে নিয়ে আসে এবং তারা সেই স্থানে প্রবেশ করে বাস করে; তাতে সেই মানুষের প্রথম দশা থেকে শেষ দশা আরও মন্দ হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সে গিয়ে তার থেকেও দুষ্ট আরও সাতটি আত্মাকে নিয়ে আসে, আর তারা ভিতরে প্রবেশ করে সেখানে বাস করতে থাকে। তখন সেই মানুষটির অন্তিমদশা আগের থেকে আরও বেশি শোচনীয় হয়ে পড়ে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সে গিয়া আপনা হইতে দুষ্ট অপর সাতটা আত্মাকে সঙ্গে লইয়া আইসে, এবং তাহারা সেই স্থানে প্রবেশ করিয়া বাস করে; তাহাতে সেই মনুষ্যের প্রথম দশা হইতে শেষ দশা আরও মন্দ হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সে গিয়ে তার থেকে আরো দুষ্ট সাতটা আত্মাকে নিয়ে এসে ঐ ঘরে বসবাস করতে থাকে৷ তাই ঐ লোকের প্রথম দশা থেকে শেষ দশা আরো ভয়ঙ্কর হয়৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন সে গিয়ে তার মত আরো সাতটা মন্দ আত্মাকে সঙ্গে করে নিয়ে আসে এবং তারা সেই জায়গায় প্রবেশ করে বাস করে, তাতে সেই ব্যক্তির প্রথম দশার থেকে শেষ দশা আরও মন্দ হয় ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সে গিয়া আপনা হইতে দুষ্ট অপর সাতটা আত্মাকে সঙ্গে লইয়া আইসে, এবং তাহারা সেই স্থানে প্রবেশ করিয়া বাস করে; তাহাতে সেই মনুষ্যের প্রথম দশা হইতে শেষ দশা আরও মন্দ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সে গিয়ে নিজের চেয়েও খারাপ অন্য আরও সাতটা মন্দ আত্মা সংগে করে নিয়ে আসে এবং সেখানে ঢুকে বাস করতে থাকে। তার ফলে সেই লোকটার প্রথম দশা থেকে শেষ দশা আরও খারাপ হয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সে গিয়ে নিজের চেয়েও খারাপ অন্য আরও সাতটা ভূত সংগে করে নিয়ে আসে এবং সেখানে ঢুকে বাস করতে থাকে। তার ফলে সেই লোকটার প্রথম দশা থেকে শেষ দশা আরও খারাপ হয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সে গিয়ে তার চেয়েও দুষ্ট অন্য সাতজন অপদেবতাকে ডেকে আনে। তারা এসে সেখানে বাস করতে থাকে। ফলে এই ব্যক্তির শেষ দশা প্রথম দশার চেয়েও খারাপ হয়ে দাঁড়ায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সে গিয়ে তার থেকে আরো দুষ্ট সাতটা আত্মাকে নিয়ে এসে ঐ ঘরে বসবাস করতে থাকে৷ তাই ঐ লোকের প্রথম দশা থেকে শেষ দশা আরো ভয়ঙ্কর হয়৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সে গিয়ে নিজের থেকেও খারাপ অন্য সাত মন্দ ভূতকে সঙ্গে নিয়ে আসে, আর তারা সেই জায়গায় প্রবেশ করে বাস করে, তাতে সেই মানুষের প্রথম দশা থেকে শেষ দশা আরও খারাপ হয়।”