Luke 11:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমাদের গুনাহ্ মাফ কর; কেননা আমরাও আমাদের প্রত্যেক অপরাধীকে মাফ করি। আর আমাদের পরীক্ষাতে এনো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমাদের সব পাপ ক্ষমা করো, যেমন আমরাও নিজেদের সব অপরাধীকে ক্ষমা করি। আর আমাদের প্রলোভনে পড়তে দিয়ো না। ’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমাদের পাপ সকল ক্ষমা কর; কেননা আমরাও আপনাদের প্রত্যেক অপরাধীকে ক্ষমা করি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের পাপ ক্ষমা কর, কারণ আমাদের বিরুদ্ধে যাঁরা অন্যায় করেছে, আমরাও তাদের ক্ষমা করেছি, আর আমাদের পরীক্ষায় পড়তে দিও না৷”
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর আমাদের সমস্ত পাপ ক্ষমা কর, কারণ আমরাও আমাদের প্রত্যেক অপরাধীকে ক্ষমা করি । আর আমাদের প্রলোভন থেকে দূরে রাখ ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমাদের পাপ সকল ক্ষমা কর; কেননা আমরাও আপনাদের প্রত্যেক অপরাধীকে ক্ষমা করি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের পাপ ক্ষমা কর, কারণ যারা আমাদের বিরুদ্ধে পাপ করে আমরা তাদের ক্ষমা করি। আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিয়ো না।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের গুনাহ্ মাফ কর, কারণ যারা আমাদের বিরুদ্ধে গুনাহ্ করে আমরা তাদের মাফ করি। আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিয়ো না।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের সমস্ত পাপ ক্ষমা কর, যেমন আমরাও আমাদের কাছে যারা অপরাধী তাদের সকলের অপরাধ ক্ষমা করি। আমাদের প্রলুব্ধ হতে দিও না।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের পাপ ক্ষমা কর, কারণ আমাদের বিরুদ্ধে যাঁরা অন্যায় করেছে, আমরাও তাদের ক্ষমা করেছি, আর আমাদের পরীক্ষায় পড়তে দিও না৷’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমাদের সমস্ত পাপ ক্ষমা কর, কারণ আমরাও আমাদের প্রত্যেক অপরাধীকে ক্ষমা করি। আর আমাদের প্রলোভন থেকে দূরে রাখ।”