Luke 11:41 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বরং ভিতরে যা যা আছে, তা দান কর, আর দেখ, তোমাদের পক্ষে সকলই পাক-পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু পাত্রের ভিতরে যা আছে, তা দরিদ্রদের বিলিয়ে দাও, দেখবে, তোমাদের কাছে সবকিছুই শুচিশুদ্ধ হয়ে উঠবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বরং ভিতরে যাহা যাহা আছে, তাহা দান কর, আর দেখ, তোমাদের পক্ষে সকলই শুচি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই তোমাদের থালা বাটির ভেতরে যা কিছু আছে তা দরিদ্রদের বিলিয়ে দাও, তাহলে সবকিছুই তোমাদের কাছে সম্পূর্ণ শুচি হয়ে যাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বরং ভিতরে যা যা আছে, তা দান কর, তা হলে দেখবে, তোমদের পক্ষে সব কিছুই পবিত্র ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বরং ভিতরে যাহা যাহা আছে, তাহা দান কর, আর দেখ, তোমাদের পক্ষে সকলই শুচি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনাদের থালা-বাটির ভিতরে যা আছে তা-ই বরং ভিক্ষার মত দান করুন; দেখবেন, সব কিছুই আপনাদের কাছে শুচি হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনাদের বাসন-কোসনের ভিতরে যা আছে তা-ই বরং ভিক্ষার মত দান করুন; দেখবেন, সব কিছুই আপনাদের কাছে পাক-সাফ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বরং ভেতরে যা আছে, ভিক্ষারূপে তা দান কর, দেখবে তাতে তোমার সব কিছুই শুচি হয়ে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তোমাদের থালা বাটির ভেতরে যা কিছু আছে তা দরিদ্রদের বিলিয়ে দাও, তাহলে সবকিছুই তোমাদের কাছে সম্পূর্ণ শুচি হয়ে যাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বরং ভিতরে যা যা আছে, তা দান কর, তাহলে দেখবে, তোমাদের পক্ষে সব কিছুই শুদ্ধ।