Luke 11:43 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফরীশীরা, ধিক্ তোমাদেরকে, কেননা তোমরা মজলিস-খানায় প্রধান আসন ও হাট বাজারে লোকদের সালাম পেতে ভালবাস।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ফরিশীরা, ধিক্ তোমাদের! কারণ তোমরা সমাজভবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসতে এবং হাটেবাজারে লোকদের অভিবাদন পেতে ভালোবাসো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হা ফরীশীরা, ধিক্ তোমাদিগকে, কেননা তোমরা সমাজ-গৃহে প্রধান আসন, ও হাট বাজারে লোকদের মঙ্গলবাদ ভালবাস।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ধিক্ ফরীশীরা! তোমরা সমাজ-গৃহে সম্মানিত আসন আর হাটে বাজারে সকলের সশ্রদ্ধ অভিবাদন পেতে কত না ভালবাস৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ফরীশীরা, ধিক তোমাদের, কেননা তোমরা সমাজগৃহে প্রধান আসন, ও হাটে বাজারে লোকদের শুভেচ্ছা পেতে ভালোবাস ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হা ফরীশীরা, ধিক্ তোমাদিগকে, কেননা তোমরা সমাজ-গৃহে প্রধান আসন, ও হাট বাজারে লোকদের মঙ্গলবাদ ভালবাস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ধিক্ ফরীশীরা! সমাজ-ঘরের প্রধান প্রধান আসনে বসতে এবং হাটে-বাজারে সম্মান পেতে আপনারা ভালবাসেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ঘৃণ্য ফরীশীরা! মজলিস-খানার প্রধান প্রধান আসনে বসতে এবং হাটে-বাজারে সম্মান পেতে আপনারা ভালবাসেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্ভাগ্য তোমাদের, তোমরা সমাজভবনের সবচেয়ে ভাল আসনটি পেতে ও হাটে-বাজারে লোকদের অভিবাদন পেতে ভালবাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ধিক্ ফরীশীরা! তোমরা সমাজ-গৃহে সম্মানিত আসন আর হাটে বাজারে সকলের সশ্রদ্ধ অভিবাদন পেতে কত না ভালবাস৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফরীশীরা, ধিক তোমাদের, কারণ তোমরা সমাজঘরে প্রধান আসন, ও হাটে বাজারে লোকদের শুভেচ্ছা পেতে ভালবাসো।