Luke 11:44 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধিক্‌ তোমাদেরকে, কারণ তোমরা এমন গুপ্ত কবরের মত, যার উপর দিয়ে লোকে না জেনে যাতায়াত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ধিক্ তোমাদের! কারণ তোমরা চিহ্নহীন কবরের মতো, যার উপর দিয়ে মানুষ অজান্তে হেঁটে যায়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধিক্‌ তোমাদিগকে, কারণ তোমরা এমন গুপ্ত কবরের তুল্য, যাহার উপর দিয়া লোকে না জানিয়া যাতায়াত করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ধিক্ তোমাদের! তোমরা মাঠের মাঝে মিশে থাকা কবরের মতো, লোকেরা না জেনে যার ওপর দিয়ে হেঁটে যায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ধিক তোমাদের, কারণ তোমরা এমন গোপন কবরের মতো, যার উপর দিয়ে লোকে না জেনে যাতায়াত করে ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধিক্‌ তোমাদিগকে, কারণ তোমরা এমন গুপ্ত কবরের তুল্য, যাহার উপর দিয়া লোকে না জানিয়া যাতায়াত করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধিক্‌ আপনাদের! আপনারা তো চিহ্ন না দেওয়া কবরের মত। লোকে না জেনে তার উপর দিয়ে হেঁটে যায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘৃণ্য আপনারা! আপনারা তো চিহ্ন না দেওয়া কবরের মত। লোকে না জেনে তার উপর দিয়ে হেঁটে যায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্ভাগ্য তোমাদের, যে তোমরা অদৃশ্য কবরের মত, লোক না জেনে যার ওপর দিয়ে চলাফেরা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ধিক্ তোমাদের! তোমরা মাঠের মাঝে মিশে থাকা কবরের মতো, লোকেরা না জেনে যার ওপর দিয়ে হেঁটে যায়৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক তোমাদের, কারণ তোমরা এমন গোপন কবরের মতো, যার উপর দিয়ে লোকে না জেনে যাতায়াত করে।”